Tuesday, June 23, 2026

ধরনার পাশাপাশি এবার অনশনে বসতে চলেছেন সাসপেন্ড হওয়া এক ডজন সাংসদ

Date:

Share post:

গত বাদল অধিবেশনে বিশৃঙ্খলার অভিযোগ তুলে তৃণমূলের দুই সাংসদ সহ মোট ১২ জনকে সাসপেন্ড করা হয়েছে চলতি শীতকালীন অধিবেশনে। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে ইতিমধ্যেই সংসদে গান্ধী মূর্তির পাদদেশে ধরনা দিচ্ছেন বিরোধী দলের সাংসদরা(opposition MP)। তবে শুধু ধরনা নয়, এবার সরকারের দৃষ্টি আকর্ষণ করতে আগামী সপ্তাহে একদিনের জন্য অনশনে(Hunger strike) বসতে চলেছেন তারা।

বাদল অধিবেশনে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তৃণমূলের শান্তা ছেত্রী, দোলা সেন-সহ মোট ১২ সাংসদকে সাসপেন্ড করেছে রাজ্যসভা। এই ঘটনার প্রতিবাদে শীতকালীন অধিবেশনের দ্বিতীয় দিন থেকেই গান্ধী মূর্তির পাদদেশে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ধরনা প্রদর্শন করছেন তাঁরা। সাসপেন্ডেড সাংসদদের পাশাপাশি বিরোধী দলগুলির অন্য সাংসদরাও নিয়মিত ওই ধরনায় অংশ নিচ্ছেন। বৃহস্পতিবার অবশ্য প্রয়াত সেনা সর্বাধিনায়ক বিপিন রাওয়াতের প্রতি শ্রদ্ধা জানাতে ধরনা কর্মসূচি বাতিল করে বিরোধীরা। বৃহস্পতিবারই জানা গেল আগামীদিনে প্রতীকী অনশনের প্রস্তুতি নিচ্ছে বিরোধী শিবির। সেটা হতে পারে আগামী সপ্তাহের কোনও এক দিন।

আরও পড়ুন:Sanjay Raut: “দুর্ঘটনা সন্দেহজনক”, রাওয়াতের মৃত্যুতে প্রশ্ন তুললেন সঞ্জয় রাউত

তবে বিরোধীরা আন্দোলনের তীব্রতা বাড়ালেও সরকারপক্ষ অনড়। সরকারের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে ক্ষমা না চাইলে কারো সাসপেনশন প্রত্যাহার করা হবে না। যদিও ক্ষমা চাইতে নারাজ বিরোধী দলের সাংসদরা। ইতিমধ্যেই শাস্তি মুকুবের দাবিতে রাজ্যসভার চেয়ারম্যান এর কাছে চিঠি পাঠানো হলেও সে প্রস্তাব গ্রহণ করা হয়নি। জানানো হয়েছে প্রত্যেককে আলাদা ভাবে চিঠি লিখে ক্ষমা চাইতে হবে। এমন টালমাটাল পরিস্থিতিতে সরকারের ওপর চাপ বাড়াতে ধরনার পাশাপাশি এবার অনশনের পথে বিরোধী সাংসদরা।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...