Monday, March 16, 2026

Arms Factory: ফের বেআইনি অস্ত্র কারখানার হদিশ, জীবনতলা থেকে গ্রেফতার ১

Date:

Share post:

ফের বেআইনি অস্ত্র কারখানার হদিশ। দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) জীবনতলায় কামারশালার আড়ালে অস্ত্র কারখানা (Arms Factory) চলত বলে পুলিশ সূত্রে খবর। বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার হয়েছে।

আরও পড়ুন- আদিবাসী কিশোরী চাঁদমণির প্রথম হিন্দি গানের রিলিজ ঘিরে প্রহর গোনা শুরু

পুলিশ সূত্রে খবর, ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার শরৎ সর্দারের বাড়িতে কামারশালার আড়ালে ওই বেআইনি অস্ত্র কারখানা চলছিল। গোপন সূত্রে খবর পেয়ে, বৃহস্পতিবার রাতে বারুইপুর পুলিশ (Police) জেলার তরফে হানা দিয়ে তারক কর্মকার নামে একজনকে গ্রেফতার করে। ভাঙড়ের বাসিন্দা ওই ব্যক্তি অস্ত্র তৈরির কারিগর বলে পুলিশ সূত্রে খবর। কারখানার মালিক-সহ বাকিরা পলাতক। দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশ সূত্রে খবর, ওই কারখানা থেকে অস্ত্র কলকাতা-সহ আশপাশের অঞ্চলে পাচার করা হত। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...