Thursday, May 28, 2026

Maldah:জমি নিয়ে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত চাঁচল, জখম ৪

Date:

Share post:

জমি বিবাদকে কেন্দ্র করে উত্তপ্ত মালদহের চাঁচল। জখম উভয়পক্ষের মোট চারজন। গুরুতর জখম অবস্থায় তাঁরা চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটেছে মালদহের চাঁচল থানার চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কল্কি মোড় সংলগ্ন গ্রামে। ইতিমধ্যেই দুপক্ষের তরফে চাঁচল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন:আদিবাসী কিশোরী চাঁদমণির প্রথম হিন্দি গানের রিলিজ ঘিরে প্রহর গোনা শুরু

পুলিশ সূত্রে জানা গিয়েছে, চাঁচলের চন্দ্রপাড়া গ্রাম পঞ্চায়েতের কল্কি মোড়ের বাসিন্দা আবেদ আলির ভাগে পাওয়া বসতভিটেতে তাঁর ছেলে বাড়ি করার সিদ্ধান্ত নেন। এ কথা তাঁর ভাইদের জানালে বড় ভাই দিল মহম্মদের ছেলেরা তাতে বাধা দেন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। বচসা এতটাই তীব্রতর হয়ে ওঠে যে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। অভিযোগ, সেই সময় ধারাল অস্ত্র দিয়ে আবেদ আলির ছেলে বেলালের উপর হামলা চালান মোহাম্মদের ছেলে ইমরান, দাউদ হুমায়ুন। এরপরেই দু’পক্ষের মধ্যে শুরু হয়ে যায় সংঘর্ষ। এই ঘটনায় আহত হন উভয় পক্ষের চারজন। তড়িঘড়ি চারজনকে প্রথমে মালতীপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।পরে তাঁদের চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তাঁরা। চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন,অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

Related articles

দেশের সীমান্তে ১৫ কিমির মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ শাহের

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন জায়গায় চলছে বুলডোজার। এরমধ্যেই দেশের সীমান্তে বেআইনি নির্মাণ নিয়ে কড়া পদক্ষেপ...

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ...

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...