Saturday, May 16, 2026

মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে রাজভবনে জরুরি তলব করলেন রাজ্যপাল

Date:

Share post:

রাজ্য ও রাজ্যপালের লাগাতার সংঘাতের আবহেই এবার রাজ্যের মুখ্যসচিব(Chief secretary) ও স্বরাষ্ট্র সচিবকে(Home secretary) রাজভবনে ডেকে পাঠালেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। শনিবার বিকেল পাঁচটার মধ্যে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী(HariKrishna Dwivedi) ও স্বরাষ্ট্র সচিব বিপি গোপালিকাকে রাজভবনে তলব করা হয়েছে। এদিন টুইট করে এই তথ্য প্রকাশ্যে এনেছেন রাজ্যপাল নিজেই।

যদিও কী বিষয়ে আলোচনার জন্য এই দুই শীর্ষ আধিকারিককে ডাকা হয়েছে সে বিষয়ে স্পষ্ট ইঙ্গিত না দিলেও অনুমান করা হচ্ছে পুরভোট সংক্রান্ত বিষয় নিয়ে এদিন রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলতে পারেন রাজ্যপাল জগদীপ ধনকড়। উল্লেখ্য, বিএসএফের এক্তিয়ার বৃদ্ধি প্রসঙ্গে সম্প্রতি কেন্দ্রীয় সরকারের বিরোধিতায় সরব হয়েছে রাজ্য সরকার। এদিকে সরকারের এহেন বিরোধিতার পাল্টা তোপ দেগেছেন রাজ্যপাল। পাশাপাশি, গতকাল মানবাধিকার দিবসে রাজ‍্যকে নিশানায় নিয়ে তিনি লিখেছিলেন, এই রাজ‍্যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা চরমে পৌঁছেছে। যদিও রাজ্যপালের এই সকল মন্তব্য চূড়ান্ত বিরোধিতা করেছে তৃণমূল। পাশাপাশি স্পষ্ট ভাষায় জানানো হয়েছে রাজ্যপাল জগদীপ ধনকড় বিজেপির হয়ে কাজ করছেন এই রাজ্যে। এই সকল পরিস্থিতির মাঝেই রাজ্যের দুই আধিকারিককে রাজ্যপালের তলব তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহল।

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...