Saturday, March 14, 2026

Mamata Banerjee: ৩ দিনের সফরে গোয়ায় মমতা, একাধিক জনসভা-সহ ঠাসা কর্মসূচি

Date:

Share post:

তিনদিনের সফরে গোয়ায় (Goa) তৃণমূলনেত্রী (Tmc) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। দ্বীপরাজ্যে দ্বিতীয় সফরে ঠাসা কর্মসূচি রয়েছে মমতার। একাধিক জনসভা করবেন তিনি। বৈঠক করবেন গোয়ার প্রথমসারির সংবাদমাধ্যমের সম্পাদক এবং প্রতিনিধিদের সঙ্গে।

আরও পড়ুন:Miss Universe:হারনাজের হাত ধরে ২১ বছর পর ফের মিস ইউনিভার্সের খেতাব পেল ভারত

এক নজরে দেখে নেওয়া যাক আজ কী কী কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রীর-

▪︎ দুপুর ১টায় গোয়া ইন্টারন্যাশনাল সেন্টারে বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদকদের মুখোমুখি হবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

▪︎ দুপুর ২টোয় গোয়ায় রাজ্যস্তরের তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

▪︎ বিকেল সাড়ে ৩টে নাগাদ বেনৌলিমে জনসভা করবেন।

তৃণমূল সূত্রে খবর, ২ দিনে ৩টি জনসভা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার, পানাজিতে একটি সভা করার কথা তৃণমূল সুপ্রিমোর। পরে উত্তর গোয়ার আসনোরা গ্রামে আরও একটি সভা করা কথা। গতবারের মতো এবার মমতার সফরেও তৃণমূলে যোগ দিতে পারেন গোয়ার একাধিক হেভিওয়েট নেতা।

আগামী বছরের ফেব্রুয়ারিতেই গোয়ায় বিধানসভা নির্বাচন। সেটাকেই পাখির চোখ করে এগোচ্ছে তৃণমূল। জোরকদমে চলছে যোগদান কর্মসূচি। বাংলার ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের আদলে গোয়ায় ‘গৃহলক্ষ্মী কার্ড’ প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল। তা নিয়ে যথেষ্ট সাড়া পড়েছে দ্বীপরাজ্যে। এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায় সুভা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

spot_img

Related articles

মুখ্যমন্ত্রীর উদ্যোগে বাংলার সিনে টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ডের রেজিস্ট্রেশন, ক্যাম্প পরিদর্শনে দেব-কোয়েল

একজন লোকসভার সাংসদ, অপরজন রাজ্যসভার। শনিবার দুপুরে দুজনেই হঠাৎ হাজির হলেন টেকনিশিয়ান স্টুডিওতে (Technicians Studio)। দেব ও কোয়েল...

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...