Saturday, June 13, 2026

KMC: ২৮ নম্বর ওয়ার্ডের প্রচারে সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে কার্যত ধুয়ে দিলেন ঋতব্রত

Date:

Share post:

শহর জুড়ে অনেক আগেই বেজে গিয়েছে পুরভোটের দামামা । পুর ভোটকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক দলগুলির অন্দরে তুঙ্গে প্রস্তুতি । আগামী ১৯ ডিসেম্বর পুরসভার ১৪৪ টি ওয়ার্ডে পুরভোট । ভোটকে কেন্দ্র করে জোরকদমে প্রচার চালাচ্ছে রাজনৈতিক দলগুলো। কলকাতা পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অয়ন চক্রবর্তী। তার সমর্থনে প্রচারে তৃণমূল শ্রমিক নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ, মণিশংকর মন্ডল, মৃত্যুঞ্জয় পাল।

ঋতব্রত বিজেপি বিরোধী লড়াই এর ডাক দেন। এদিন তিনি সিপিএম, কংগ্রেস এবং বিজেপিকে কার্যত ধুয়ে দিলেন। তিনি বলেন, বিজেপি দেশের সমস্ত রাষ্ট্রায়ত্ত সংস্থাকে বিক্রি করে দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে সংযুক্তিকরণের নামে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। সিপিএম, কংগ্রেস কিভাবে বিজেপিকে মদত দিচ্ছে আগের নির্বাচনগুলোতে আমরা দেখেছি। তাই উন্নয়নের স্বার্থে বাংলার উন্নয়নের জন্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে ২৮ নম্বর ওয়ার্ডে আইনজীবী অয়ন চক্রবর্তী কে জয়ী করার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন-Breakfast news: ব্রেকফাস্ট নিউজ
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, এই ওয়ার্ডের বাকি কাজ আমরা শেষ করবো এই প্রতিশ্রুতি দিচ্ছি। প্রার্থীকে রেকর্ড ভোটে জেতানোর ডাক দেন তিনি।

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...