Saturday, May 16, 2026

Weather Forecast: এবছর লম্বা ইনিংস খেলবে শীত, শনিবার থেকে আরও নামবে পারদ

Date:

Share post:

ঝড় ঝঞ্ঝার দাপটে সময়ের থেকে একটু দেরী করেই রাজ্যে প্রবেশ করেছে শীত(winter)। যার জেরে এবার রাজ্যে শীতের লম্বা ইনিংস খেলার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আজকের দিনে, কলকাতার(Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ২৫.৮ থেকে ২৬.১ হলেও, সর্বনিম্ন তাপমাত্রা(lowest temperature) রয়েছে একই স্থানে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। আরো ৪৮ ঘণ্টা মোটামুটি একই তাপমাত্রা থাকার পর শনিবার থেকে রাজ্যে নামবে তাপমাত্রার পারদ।

আবহাওয়া দফতরের(weather office) তরফে জানা গিয়েছে, উত্তরে হওয়ার দাপটে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নগামী রাজ্যে। কলকাতার পাশাপাশি এদিন উত্তরবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা দার্জিলিঙে ৫.৩ ডিগ্রি। এছাড়াও বালুরঘাটে ১৩ ডিগ্রি, কোচবিহারে ১০.৪ ডিগ্রি, জলপাইগুড়িতে ১১.৫ ডিগ্রি, কালিম্পং-এ ১০ ডিগ্রি, মালদায় ১৫.৪ ডিগ্রি এবং শিলিগুড়িতে ১০.২ ডিগ্রি। এছাড়াও দক্ষিনবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বারাকপুরে ১২.৮ ডিগ্রি, বহরমপুরে ১৪.৬ ডিগ্রি, বর্ধমানে ১৫ ডিগ্রি, ক্যানিং-এ ১৩.৬ ডিগ্রি, কাঁথিতে ১৩ ডিগ্রি, ডায়মন্ডহারবারে ১৪.৮ ডিগ্রি, দীঘাতে ১৪.৫ ডিগ্রি, দমদমে ১৫.৩ ডিগ্রি, হলদিয়ায় ১৫.২ ডিগ্রি, কলাইকুন্ডায় ১৩.৮ ডিগ্রি, কলকাতায় ১৪.২ ডিগ্রি, কৃষ্ণনগরে ১৩.৪ ডিগ্রি, মেদিনীপুরে ১৩.৫ ডিগ্রি, পানাগড়ে ১২.৩ ডিগ্রি, পুরুলিয়ায় ১১.৭ ডিগ্রি, সল্টলেক ১৪.৮ ডিগ্রি এবং শ্রীনিকেতনে ১১.৮ ডিগ্রি।

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...