Tuesday, June 2, 2026

বিজেপি সাংসদ Locket Chatterjee ‘নিখোঁজ’!

Date:

Share post:

‘নিখোঁজ সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের সন্ধান চাই’। এমন পোস্টার পড়ল হুগলির (Hooghly) পাণ্ডুয়ায়। পাণ্ডুয়া বিডিও অফিস, পঞ্চায়েত অফিসে ও তেলিপাড়া মোড়-সহ একাধিক জায়গায় বুধবার সকালে এই পোস্টার দেখা যায়। দীর্ঘদিন ধরে নিজের এলাকাতে লকেট চট্টোপাধ্যায় (Locket Chatterjee) নেই। আবার বিজেপির আদি-নব্যের লড়াই প্রকাশ্যে। বিজেপির আদি নেতারা কার্যত অসন্তুষ্ট। সুকান্ত মজুমদার সহ বেশ কয়েকজন নেতা দলের মধ্যেই কার্যত গোষ্ঠী তৈরি করেছেন। হুগলি বিজেপির খবর, এই সমস্ত কিছু থেকে নিজেকে সরিয়ে রেখেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-বরুণ সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও বায়ুসেনার

এমন পোস্টারের পড়ার পর লকেট (Locket Chatterjee) জানান, এখন উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনের দায়িত্বে সেখানেই রয়েছেন তিনি। তিনি আরও বলেন, “দল জানে আমি দলের কাজেই উত্তরাখণ্ডে (Uttarakhand) এসেছি। দলের দায়িত্ব পালন করা আমাদের কর্তব্য।”

শোনা যাচ্ছে, লকেটের ‘নিখোঁজ’ হওয়ার পোস্টার ফেলেছে বিজেপির একাংশই। গতকাল থেকে সিঙ্গুরে (Singur) শুরু হওয়া বিজেপি কিষান মোর্চার ধর্নায় বিজেপি শীর্ষ নেতৃত্ব উপস্থিত থাকলেও লকেট চট্টোপাধ্যায় অনুপস্থিত ছিলেন।

Related articles

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...