Wednesday, June 3, 2026

Uttar Pradesh: বিজেপিকে গদিচ্যুত করতে বিরোধ মিটিয়ে জোট চাচা-ভাতিজার

Date:

Share post:

শিয়রে নির্বাচন। তাই বৃহত্তর ও লক্ষ্যের মতপার্থক্য দূরে সরিয়ে ভোটের আগে কাছাকাছি এলেন চাচা শিবপাল যাদব(Shivpal Yadav) এবং ভাতিজা অখিলেশ যাদব(AkhileshYadav)। শুধু তাই নয়, অতীতের যাবতীয় বিরোধকে দূরে সরিয়ে বিধানসভা নির্বাচনের লক্ষ্যে জোট ঘোষণা করে দিলেন সমাজবাদী পার্টির(Samajwadi Party) অধ্যক্ষ অখিলেশ।

উত্তরপ্রদেশ রাজনীতিতে বিগত কয়েক দিন ধরেই কানাঘুষো শোনা যাচ্ছিল অখিলেশের দল সমাজবাদী পার্টির সঙ্গে জোট গড়তে উদ্যোগী হয়েছেন শিবপাল। আর সেই জল্পনাকে বাড়িয়ে তুলে বৃহস্পতিবার লখনউতে বৈঠকে বসেন দুজন। বৈঠক শেষে বেরিয়ে আসার পর দু’জনের শরীরী ভাষায় বলে দিচ্ছিল অতীতের সমস্যা কাটিয়ে সম্পর্কে এসেছে শৈত্যতা। এরপরই টুইট করে অখিলেশ জানান, আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটে শিবপাল যাদবের প্রগতিশীল সমাজবার্দী পার্টি (লোহিয়া) এবং সমাজবাদী পার্টি একসঙ্গে জোট বেঁধে লড়বে।

আরও পড়ুন:কৃষি আইনে লেজেগোবরে হয়ে এবার প্রধানমন্ত্রী ডাক দিলেন গোবর-গোমূত্রে ভরসা রাখার

উল্লেখ্য, উত্তরপ্রদেশ রাজনীতিতে পায়ের তলায় জমি ক্রমশ শক্ত হচ্ছে সমাজবাদী পার্টির। সাম্প্রতীক জনসভাগুলোতে বিপুল পরিমাণ জনসমাগম আঞ্চলিক দলগুলির নজর এড়ায়নি। এই পরিস্থিতিতে ছোটখাট দলগুলি অখিলেশের সঙ্গে জোট করতে আগ্রহী হয়ে উঠেছে। ইতিমধ্যেই অখিলেশ জনওয়াড়ি পার্চি, ওম প্রকাশের এসবিএসপি, কেশব দেব মৌর্যের মহান দল, আপনা দলের বিরুদ্ধ গোষ্ঠী কৃষ্ণন পটেল এবং জয়ন্ত চৌধুরী রাষ্ট্রীয় লোকদলের সঙ্গে জোট গঠন করে ফেলেছেন৷ এবার সেই তালিকায় যোগ হলেন চাচা শিবপাল যাদব।

প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগে ভাইপোর সঙ্গে তীব্র বিরোধিতার জেরে দল থেকে বেরিয়ে গিয়েছিলেন কাকা শিবপাল যাদব। শুধু তাই নয় তৈরি করেছিলেন নিজের দল। পাঁচ বছর পর নির্বাচনের ঢাক বাঁচতেই মাত্র ৪৫ মিনিটের বৈঠকের সব সমস্যা মিটিয়ে নিলেন চাচা ভাতিজা।

Related articles

দফতর বন্টন নিয়ে আজ নবান্নে মন্ত্রিসভার বৈঠক

রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভার শপথ গ্রহণ পর্ব আগেই শেষ হয়েছে, এবার পালা দফতর বন্টনের। বুধবার সকাল সাড়ে...

কলেজ স্ট্রিটের বইপাড়ায় বুলডোজার আতঙ্ক, দুশ্চিন্তায় পুস্তক বিক্রেতারা

রাজ্যে নতুন সরকার (BJP Government) গঠন হওয়ার পর থেকেই কর্মহারা হকাররা। বিভিন্ন স্টেশনে ভেঙে ফেলা হয়েছে হকারদের দোকান।...

‘কালা হিরণ’ ছবির নির্মাতাদের নোটিশ সলমন খানের

ফের বিতর্কে জড়ালেন সলমন খান। ‘কালা হিরণ’ ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলার ঘটনা থেকে অনুপ্রাণিত, এমনটাই গুঞ্জন...

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...