Monday, March 16, 2026

পুরভোটের থিম সং ‘খেলা হবে’ প্রকাশে পালকিতে চমক মদনের

Date:

Share post:

কলকাতা পুরভোটেও (KMC Elections 2021) খেলা হবে স্লোগান। প্রচারের শেষ লগ্নে প্রকাশিত হল পুরভোটের থিম সং ‘খেলা হবে’।  মদন মিত্র (Madan Mitra) -নচিকেতার ডুয়েট গানের প্রকাশে পালকিতে অভিনব প্রচার করলেন মদন মিত্র। কলকাতা পুরসভার সামনে পুরভোটের ‘খেলা হবে’ গান নিয়ে হাজির ছিলেন মদন মিত্র। গানে থাকলেও কলকাতা পুরসভার সামনে এই অভিনব প্রচার কৌশল মদন মিত্রের।হাতে ফুটবল নিয়ে শুক্রবার কলকাতা পুরসভার পার্কিং লটে পালকিতে চড়েন বিধায়ক মদন মিত্র।

 

জ্বালানির দাম বাড়ার প্রসঙ্গে বিজেপির নাম না করে তিনি বলেন, ”শেষবার হয়তো ১৮০০ বা ১৯০০ সালে এসেছিল পালকি। সেটা ছিল অবশ্য রাজাবাহাদুরদের সময়। আবার এক রাজাবাহাদুর নরেন্দ্র মোদি এখন দিল্লিতে ক্ষমতায় রয়েছেন। ওঁরা চড়বেন চপারে আর মানুষকে চড়তে হবে পালকিতে।” তিনি আরও বলেন, ”আবার হয়তো ১০০ বছর পরে লেখা হবে, ২০২১ সালের ১৭ ডিসেম্বর কলকাতা পুরসভার গেটের সামনে এসেছিল পালকি। আর তা নিয়ে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। তবে এটা আমরা ফুটবলের মতো খেলে উড়িয়ে দেব। ১৪৪টি আসনই আমরা জিতে দেখাব।”

 

 

 

spot_img

Related articles

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

জ্বালানি গ্যাস নিয়ে কেন্দ্রের হঠকারিতা: সোমে পথে মমতা-অভিষেক

মোদি সরকারের ভ্রান্ত বিদেশ নীতির জেরে গোটা দেশে সংকটে সাধারণ মানুষ। লকডাউন থেকে এসআইআর, এবার গ্যাসের সংকটেও যেখানে...

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই বদল রাজ্যের মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিব

নির্বাচনী আচরণবিধি লাগু হতেই রাজ্যে একের পর এক মনের মত আধিকারিক পদে বদল করতে শুরু করে দিল নির্বাচন...

আচরণবিধি লাগু হতেই কমিশনের কড়া নজর, বদলি ও উন্নয়ন তহবিলে নিয়ন্ত্রণ

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজ্যে কার্যকর হয়েছে আদর্শ আচরণবিধি। সেই পরিপ্রেক্ষিতে প্রশাসনিক কাজকর্ম, আধিকারিকদের বদলি এবং উন্নয়নমূলক...