Thursday, May 28, 2026

Weather Forecast:জমিয়ে ব্যাটিং করছে শীত,তাপমাত্রা কমে ১৩.৫ ডিগ্রি

Date:

Share post:

সপ্তাহের শুরু থেকে জমিয়ে ব্যাটিং করছে শীত। নিম্নচাপের বাধা কাটিয়ে উত্তুরে হাওয়া ঢুকতেই রাজ্যে জাঁকিয়ে বসেছে ঠাণ্ডা। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৩.৯ডিগ্রিতে।আজ ফের তাপমাত্রা আরও খানিকটা কমেছে।আগামী কয়েক দিন ঠান্ডা আরও বাড়তে পারে বলে আবহাওয়া দফতর সূত্রের খবর। শুক্রবার মরসুমের শীতলতম দিন ছিল। কিন্তু শনিবারও তাপমাত্রা আরও কমায়, এখনও পর্যন্ত আজই মরসুমের শীতলতম দিন।

আরও পড়ুন:Belur Math:দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলতে চলেছে বেলুড় মঠ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রোদ ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৫ শতাংশ। বৃষ্টির আপাতত কোনও সম্ভাবনা নেই। তিলোত্তমার সর্বোচ্চ তাপমাত্রা নামবে ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম।অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ১৩.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।

দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গেও পাল্লা দিয়ে শুরু হয়েছে পারদপতন। শুক্র এবং শনিবার সান্দাকফুতে তুষারপাতের পূর্বাভাস মিলেছে। উত্তরবঙ্গের জেলাগুলিতে শীতের আমেজ আরও বাড়বে। সেইসঙ্গে থাকবে কুয়াশার দাপট। দেরিতে হলেও গোটা রাজ্যে জাঁকিয়ে বসেছে ঠান্ডা। শীতের আমেজ নয়, হিমেল পরশে হাড়কাঁপানো ঠান্ডা অনুভব করছে রাজ্যবাসী।


Related articles

মায়াপুরের ইসকন মন্দিরের গোশালায় বিশেষ পুজো মুখ্যমন্ত্রীর 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর প্রথমবার মায়াপুর ইসকন মন্দিরে (Iscon Temple, Mayapur) গেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।...

আপত্তিকর শব্দ ব্যবহার! কল্যাণের বিরুদ্ধে অভিযোগ কাকলির 

তৃণমূল কংগ্রেসের সমস্ত দলীয় পদ থেকে ইস্তফা দেওয়ার পর এবার দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের (Kalyan Banerjee) বিরুদ্ধে অভিযোগ...

অনিবার্য কারণবশত বৃহস্পতিতে অনীকের শেষকৃত্য নয়, সিদ্ধান্ত বদল পরিবারের 

'ভূতের ভবিষ্যৎ' সিনেমার পরিচালক অনীক দত্তের (Anik Dutta) আচমকা চলে যাওয়া এখনও মেনে নিতে পারছে না টলিউড (Tollywood)...

ইদুজ্জোহা উপলক্ষে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর, কলকাতায় নমাজ পাঠ ব্রিগেডে

আজ দেশজুড়ে পালিত হচ্ছে ইদুজ্জোহা। শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। রাজ্য সরকারের...