Wednesday, February 25, 2026

Kolkata Municipal Election: কলকাতা পুরভোটে মোতায়েন ২৩ হাজার পুলিশ, সীমানা সিল

Date:

Share post:

সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পুরভোট করাতে তৎপর পুলিশ প্রশাসন। রবিবার সকাল থেকে শুরু কলকাতা ভোটগ্রহণ।

পুলিশ (Police) সূত্রে খবর,

• পুরভোটে মোতায়েন থাকছে ২৩ হাজার পুলিশ।
• রাজ্য পুলিশের কর্মী ৫ হাজার
• জয়েন্ট সিপি পদমর্যাদার অফিসার ১০ জন
• ডেপুটি কমিশনার থাকবেন ২৬ জন
• অ্যাসিস্ট্যান্ট কমিশনার থাকবেন ৭১ জন

ইতিমধ্যেই কলকাতা জুড়ে শুরু হয়েছে নাকা তল্লাশি। ভোটের দিন শহরের ২০০টি জায়গায় পুলিশ মোতায়েন থাকবে।
১৮টি স্পেশাল ক্যুইক রেসপন্স টিম থাকবে।
৭২টি আরএফএস ও আরটি মোবাইল দিনভর থাকবে।
৩৫টি এইচআরএফএস থাকবে।
৬টি জায়গায় জলপথেও রিভার পেট্রোলিং থাকবে।

রাজ্য নির্বাচন কমিশন নির্দেশ অনুযায়ী, সব বুথের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা। রবিবার, সকাল থেকে বড় দোকান, শপিং মল এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।
শহরে নির্মীয়মাণ বাড়ি, কমিউনিটি হল ও লজগুলিতে কড়া নজরদারি চলবে। সম্পূর্ণ নিষিদ্ধ বাইক র‍্যালি।
কোনও ধরনের জমায়েত হলেই তৎক্ষণাৎ পদক্ষেপ করবে পুলিশ। বেআইনি অস্ত্র ও মদ বাজেয়াপ্ত করা হবে।
সীমানা সিল করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন:Agni Prime Missile: অগ্নি প্রাইম আণবিক মিসাইলের সফল উৎক্ষেপণ ওড়িশায়

spot_img

Related articles

‘কান্তারা’ মামলায় স্বস্তি রণবীরের

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ! আপাতত রণবীরের সিং-এর (Ranveer Singh) বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া যাবে না। তবে কান্তারা ১...

খনি দফতরে বসেই যথেচ্ছ তোলাবাজি! ওড়িশার আধিকারিকের ঘরে উদ্ধার রাশিরাশি নগদ

সাধারণ মানুষের বিশেষত নারী নিরাপত্তা ওড়িশার বিজেপি সরকারের জমানায় তলানিতে, যা প্রমাণ করে নিত্যদিনের ধর্ষণ, শ্লীলতাহানির ঘটনা। তবে...

SIR নথি হস্তান্তরের ডেডলাইন বেঁধে দিল সুপ্রিম কোর্ট: মাধ্যমিক অ্যাডমিটে নতুন নির্দেশিকা

মঙ্গলবার থেকেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকরা এসআইআরের লজিকাল ডিসক্রিপেন্সি নথি যাচাইয়ের কাজ শুরু করেছেন। যত দ্রুত...

যথেচ্ছ পর্নোগ্রাফি! ৫ ওটিটি প্লাটফর্মকে নিষিদ্ধ ঘোষণা কেন্দ্রের

অনলাইনে কোন কন্টেন্ট দেখানো হবে, তা নিয়ে নজরদারি চালাতে গিয়ে ধরা পড়ল বড়সড় গরমিল। যার জেরে দেশে ৫...