Thursday, May 28, 2026

রাতারাতি কোটিপতি ভ্যানচালক!

Date:

Share post:

৬০ টাকা দিয়ে লটারি টিকিট কেটেছিলেন পেশায় ভ্যানচালক ফজলে মিয়া। কোটিপতি হলেন সীমান্ত গ্রামের ওই বাসিন্দা।

শুক্রবার বিকেলে এলাকার একটি দোকান থেকে মাত্র ৬০ টাকা দিয়ে একটি লটারি টিকিট কাটেন ফজলে। খেলা অনুষ্ঠিত হয়ওয়ার পর রাতে সে দোকানে গিয়ে টিকিট নম্বর মেলাতে গিয়ে দেখেন প্রথম পুরস্কারের টিকিট নম্বর, তার টিকিট নম্বর একই। তড়িঘড়ি পেশায় ভ্যানচালক ফজলে মিয়া সেখান থেকে সরাসরি বাড়িতে ফিরে যান। কারণ বর্তমানে তিনি কোটিপতি। খবর ছড়িয়ে পড়তেই এলাকার সাধারণ মানুষ তার বাড়িতে ভিড় জমাচ্ছেন।

আরও পড়ুন-Kolkata Municipal Election: কলকাতা পুরভোটে মোতায়েন ২৩ হাজার পুলিশ, সীমানা সিল

নিরাপত্তার অভাব বোধ করে প্রথমে গীতালদহ পুলিশ ফাড়িতে গিয়ে পুলিশ আধিকারিকদের গোটা বিষয়টি জানান। সেখান থেকে সরাসরি দিনহাটা থানায় নিরাপত্তার জন্য ছুটে আসেন। জানা যায়, সেই টিকিট তিনি থানায় জমা দিয়েছেন। গীতালদহ এক গ্রাম পঞ্চায়েতের ভোরাম গ্রামে তার বাড়ি।

ফজলে মিয়ার বয়স ৬৮ বছর হলেও ভ্যান চালিয়ে চলত সংসার। দিনরাত এক করে পরিশ্রম করেও কোনো ভাবেই সংসারের অনটন মেটাতে পারতেন না তিনি। ভাগ্য পরীক্ষা করতে গিয়ে যে তিনি কোটিপতি হয়ে যাবেন তা কখনো কল্পনা করতে পারেননি। ফজলে জানান, লটারি টিকিট থেকে পাওয়া এক কোটি টাকা দিয়ে প্রথমে তার ভাঙা বাড়িকে নতুন করে তৈরি করার স্বপ্ন দেখছেন তিনি। স্থানীয় বাসিন্দারা অনেকেই বলেন, অভাবের সংসারে ফজলে কোটিপতি হয়ে গেলেন। খবরটি শুনে সত্যিই ভালো লাগছে। ভ্যান চালিয়ে কোনভাবেই সংসার চলত না তাদের এমনটাই বলছেন স্থানীয়রা।

 

Related articles

বিএসএফ-এর হাতে আরও জমি হস্তান্তর রাজ্যের: জানালেন মুখ্যমন্ত্রী

সীমান্তবর্তী জেলাগুলি থেকে প্রয়োজনীয় জমি বিএসএফ-এর হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর...

IPL: ব্যাটিং তাণ্ডবে নয়া রেকর্ড বৈভবের, হায়দরাবাদকে হেলায় হারাল রাজস্থান

আইপিএলে(IPL) সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটরে খেলতে নেমেছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচে  ৪৭ রানে জয় পেল রাজস্থান। তবে দলের...

শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী: পরিচালক অনীক দত্তের অন্তিম যাত্রা বৃহস্পতিবার

দৃঢ়চেতা পরিচালক অনীক দত্তের আচমকা প্রয়াণে শোকস্তব্ধ টলিউড। তাঁর মৃত্যুর সঠিক কারণ জানতে তদন্তে নেমেছে লালবাজারের হোমিসাউড শাখা।...

কর্মীদের পাশে দাঁড়ানো থেকে আইনি লড়াই, রবিবার কালীঘাটে দিকনির্দেশ দেবেন মমতা

রবিবার পরিষদীয় দলের বৈঠক হবে কালীঘাটে। এই বৈঠকে পরবর্তী দিকনির্দেশনা দেবেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিছুদিন ধরেই কালীঘাটের বাসভবনে...