Saturday, June 20, 2026

রাজনীতি দূষিত হয়েছে প্রয়োজন পরিবর্তনের: পাঞ্জাবে নতুন দল খুললেন কৃষক নেতা

Date:

Share post:

দূষিত হয়ে গিয়েছে দেশের রাজনীতি। এবার জাতীয় রাজনীতিতে পরিবর্তন দরকার। এমনটাই দাবি করে পাঞ্জাব নির্বাচনের প্রাক্কালে নতুন দল গড়লেন পাঞ্জাবের কৃষক নেতা গুরনাম সিং চারুনি(Gurnam Singh Charuni)। শনিবার নিজের নতুন দলের নাম ঘোষণা করেন ওই কৃষক নেতা। পাঞ্জাবের(Punjab) এই নয়া দলের নাম হল সংযুক্ত সংঘর্ষ পার্টি(Sanyukt Sangharsh Party)।

শনিবার সাংবাদিক বৈঠক করে পাঞ্জাবের কৃষক নেতা গুরনাম সিং চারুনি বলেন, “দেশের রাজনীতি দূষিত হয়ে গিয়েছে এখন দরকার পরিবর্তনের।” পাশাপাশি জানা গিয়েছে পাঞ্জাব বিধানসভা নির্বাচনের ১১৭ টি আসনে লড়াই করবে তাঁর দল। তবে তিনি নিজে নির্বাচনে দাঁড়াবেন না বলে জানিয়ে দিয়েছেন। ৩ কৃষি আইনের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে সাফল্যের পর এবার কৃষকদের সংসদীয় রাজনীতিতে প্রবেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও পড়ুন:ভোটমুখী উত্তরপ্রদেশে কল্পতরু মোদি, শিলান্যাস গঙ্গা এক্সপ্রেসওয়ের

উল্লেখ্য, এক বছরেরও বেশি সময় ধরে দিল্লি সীমান্তে চলতে থাকা কৃষক আন্দোলনে বড় ভূমিকা পালন করেছিলেন চারুনি। তার ডাকে হরিয়ানা পাঞ্জাব থেকে বহু কৃষক দিল্লিতে এসে জড়ো হয়েছিলেন। পাঞ্জাবের পাশাপাশি প্রতিবেশী রাজ্য হরিয়ানাতে ও এই কৃষক নেতার প্রভাব প্রবল। এহেন চারুনির রাজনীতিতে প্রবেশ পাঞ্জাব রাজনীতিক অংক বদলে দিতে পারে বলে মনে করা হচ্ছে। প্রসঙ্গত, কংগ্রেস ত্যাগের পর পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং নতুন দল গড়ে বিজেপির সঙ্গে জোট করেছেন। এদিকে কৃষকদের এই রাজনৈতিক দল পুরোপুরি বিজেপি বিরোধী বলে অনুমান করা হচ্ছে। এহেন অবস্থায় বিজেপি বিরোধী ভোট ভাগ হওয়ার সম্ভাবনাই বেশি। ফলস্বরূপ পাঞ্জাব রাজনীতিতে নতুন এই দলের প্রবেশ কংগ্রেসের মাথাব্যথার কারণ হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

Related articles

ইতিহাস মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের অবসান, পশ্চিমবঙ্গ দিবসে গৈরিক অভিনন্দন মুখ্যমন্ত্রীর

বিজেপির উদ্যোগে আজ রাজ্য জুড়ে বিভিন্ন প্রান্তে 'পশ্চিমবঙ্গ দিবস' (West Bengal Day) পালন করা হচ্ছে। শনিবার সকালে সোশ্যাল...

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...