Thursday, May 14, 2026

সংজ্ঞাহীন রাজ্য বিজেপি সভাপতির তিন বছরের মেয়ে, ভর্তি হাসপাতালের সিসিইউতে

Date:

Share post:

পুরসভা নির্বাচন উপলক্ষে চূড়ান্ত ব্যস্ত রাজ্য বিজেপি সভাপতি(BJP President) সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)। ঠিক এই সময়েই বাড়ি থেকে এল দুঃসংবাদ। গুরুতর অসুস্থ বিজেপি(BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মেয়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হলেও এখনো পর্যন্ত তার জ্ঞান আসেনি বলে জানা গিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন রাজ্য বিজেপি সভাপতি ও তাঁর পরিবার।

জানা গিয়েছে, শনিবার দুপুরে বাড়িতে খেলা করছিল বছর তিনেকের মেয়েটি। তখনই হঠাৎ কাঁদতে কাঁদতে জ্ঞান হারায় সে। দ্রুত ওই শিশুকে নিয়ে যাওয়া হয় বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতাল। যদিও সন্ধ্যা পর্যন্ত তার জ্ঞান ফেরেনি বলে জানা গিয়েছে। বর্তমানে হাসপাতালের সিসিইউতে ভর্তি রয়েছে শিশুটি। দুপুর থেকে বালুরঘাট হাসপাতালেই রয়েছেন দুশ্চিন্তাগ্রস্ত সুকান্তবাবু-সহ পরিবারের সদস্যরা।

Related articles

টুটুকে নিয়ে সুপার জায়ান্টের পোস্ট বিতর্কে দেবাশিসের জবাব ,আবেগপ্রবণ বার্তা সৃঞ্জয়ের

প্রয়াত টুটু বোসকে(Tutu Bose) শ্রদ্ধা জানিয়েই ডার্বির প্রস্তুতি শুরু মোহনাগানের। বাগান রত্ন প্রয়াত স্বপনসাধন বোসকে(টুটু) শ্রদ্ধা জানিয়ে বৃহস্পতিবার...

ভোট পরবর্তী হিংসা মামলায় মমতার সওয়ালেই মান্যতা! পুলিশকে কড়া নির্দেশ প্রধান বিচারপতির বেঞ্চের

দীর্ঘ বছর পরে কালো কোট পরে এজলাসে দাঁড়িয়ে সওয়াল করলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর সেই...

শোভনদেব-ফিরহাদ-কুণালসহ বিধানসভায় শপথ ১৪০ জন বিধায়কের

বুধবারের পর বৃহস্পতিবারও রাজ্য বিধানসভায় (West Bengal Assembly) নবনির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ পর্ব অনুষ্ঠিত হল। শপথ নিলেন তৃণমূল বিধায়ক...

জামুড়িয়ার কয়লাখনি ধসে মৃত ১, আটকে বহু

ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের (ইসিএল) কুনুস্তোরিয়া এরিয়ার পড়াশিয়া কোলিয়ারির ভয়াবহ খনি দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য। বৃহস্পতিবার সকালে ভূগর্ভস্থ কয়লা খনিতে(Coal...