Wednesday, May 6, 2026

Drama Festival: পাঁচে পা সরস্বতী নাট্যোৎসবের, বর্ষশেষে জমজমাট আটদলের নাটক

Date:

Share post:

শুরু হয়েছে শীতের ঝড়ো ব্যাটিং। ওমিক্রনের (Omicron) চোখ রাঙানি থাকলেও বাংলার বুকে সেভাবে থাবা বসাতে পারেনি সে। তাই বর্ষশেষে সতর্কতা মেনে একটু অক্সিজেন (Oxygen) নিতে চাইছে বাঙালি। ভোজন রসিক, ফুটবল প্রিয় বাঙালির নাটকও কিন্তু খুবই পছন্দের। সেই কারণে প্রতিবারের মতো এবারও নাট্যোৎসবের আয়োজন করেছে নেতাজি নগর সরস্বতী নাট্যশালা। এবছর তাদের এই উৎসব পাঁচে পা দিচ্ছে।

কলকাতার মুক্ত অঙ্গন রঙ্গালয়ে ২৭ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই উৎসবের প্রথম পর্যায় অনুষ্ঠিত হবে। আটটি দলের নাটক (Drama) মঞ্চস্থ করার পাশাপাশি থাকছে নাট্যসম্মান প্রদান, সেমিনার। দলের মুখ্য জনসংযোগ আধিকারিক সৌরজিৎ বসু জানান, ২৭ থেকে ৩১ ডিসেম্বর প্রতিদিন সন্ধে ৬টা এবং ৭-৪৫ মিনিট থেকে বিভিন্ন নাট্যদল তাদের নিজস্ব প্রযোজনা মঞ্চস্থ করবে।

এই নাট্যোৎসবের তাদের মুখ্য আকর্ষণ সরস্বতী নাট্যসম্মান প্রদান। ২৮ডিসেম্বর সরস্বতী নাট্য সম্মানে সম্মানিত করা হবে বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব অরুণ মুখোপাধ্যায় এবং বিজয় মুখোপাধ্যায়কে। এই পর্যায়ের শেষদিন ৩১ডিসেম্বর সন্ধে ৬টায় থাকছে নাট্য আলোচনা সভা; বিষয়: ‘থিয়েটার থেকে টিভিতে – শূন্যতা না পূর্ণতা?’। বক্তা বিল্বদল চট্টোপাধ্যায়, জন হালদার, অভীক ভট্টাচার্য এবং সঞ্চালক প্রেমাঞ্জন দাশগুপ্ত। পুরো অনুষ্ঠান করোনাবিধি মেনেই হবে।

 

 

Related articles

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...