Wednesday, May 27, 2026

অজয় মিশ্রর ইস্তফার দাবিতে মঙ্গলবার সংসদ ভবন থেকে বিজয়চক পর্যন্ত মিছিল বিরোধী সাংসদদের

Date:

Share post:

রাজ্যসভার ১২ সাংসদকে বরখাস্তের (12 MPs Suspension) পাশাপাশি লখিমপুর খেরি কাণ্ড(Lakhimpur Kheri Issue), মূল্যবৃদ্ধি (Price Rise) সহ একাধিক ইস্যুতে সংসদে বিজেপি সরকারের বিরুদ্ধে লাগাতার সরব হচ্ছে বিরোধীরা। লখিমপুর খেরিকাণ্ডে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর(Ajay Mishra) ইস্তফার দাবি আরো জোরালো হয়ে উঠেছে সংসদে। এই ইস্যুতেই আগামীকাল মঙ্গলবার রাজপথে নামতে চলেছেন বিরোধী দলের সাংসদরা।

জানা গিয়েছে, আগামিকাল মঙ্গলবার বিরোধী সাংসদরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় কুমার মিশ্রের ইস্তফার দাবিতে গান্ধী মূর্তির পাদদেশ থেকে বিজয় চক অবধি মিছিল করবেন। আগামিকাল দুপুর সাড়ে ১২টা থেকে এই মিছিল শুরু করা হবে। কংগ্রেস, ডিএমকে, শিবসেনা সহ একাধিক দল এই মিছিলে যোগ দেবেন। সোমবার সংসদ অধিবেশন শুরু হওয়ার পরই একাধিক ইস্যুতে সংসদে বিক্ষোভে ফেটে পড়েন বিরোধী সাংসদরা। অজয় মিশ্রর ইস্তফার দাবি তো বটেই নির্বাচনী আইন (সংশোধনী) বিল ২০২১ নিয়েও সরব হতে দেখা যায় বিরোধীদের। তুমুল হট্টগোলের জোরে মুলতবি হয়ে যায় সংসদের দুই কক্ষ।

আরও পড়ুন:মাদক জিহাদ পাকিস্তানের! গুজরাট উপকূলে ৪০০ কোটির হেরোইনসহ আটক পাক নৌকা

উল্লেখ্য, সোমবার লোক সভায় পেশ করা হয়েছিল নির্বাচনী আইন (সংশোধনী) বিল ২০২১ (Election Rules Amendment Bill 2021)। এই বিলে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচন কমিশনের ক্ষমতা বৃদ্ধি, ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার সুযোগ বৃদ্ধি সহ একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে ওই খসড়া বিলে।

Related articles

অবমাননা ও উস্কানির অভিযোগ: গতবছরের ঈদের বক্তব্যে মমতার বিরুদ্ধে থানায় আইনজীবী

ঈদে রেড রোডের নামাজের অনুষ্ঠানে নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষের বিরুদ্ধে অবমাননা ও উস্কানির অভিযোগ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata...

হুমকি দিয়ে ফতোয়া জারি করে হাওড়ার মঙ্গলাহাট দখল বিজেপির

চিত্রনাট্য তৈরি ছিল আগেই। লোক দেখানো প্রশাসনিক বৈঠক করে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করা হয়েছিল ব্যবসায়ীদের। কিন্তু অবশেষে নিজেদের...

পরিষেবা দিয়ে যান: মেয়র ও পারিষদদের বৈঠকে নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়ের

কলকাতা পুরসভার নির্বাচিত সদস্যদের মেয়াদ শেষের আগেই নজিরবিহীন অচলাবস্থা। ঘোষিত কর্মসূচি বাতিল করে দিচ্ছেন আধিকারিকরা। কিন্তু এই পরিস্থিতির...

লালবাজারে মুখ্যমন্ত্রী: সিদ্ধান্ত বৃহস্পতিবারের ঈদের নামাজ নিয়ে

রেড রোডে যে ঈদের নামাজ হবে না, আগেই স্পষ্ট করে দিয়েছিল কলকাতা পুলিশ। এবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডেই যে...