Monday, March 2, 2026

 India Team: প্রোটিয়াদের বিরুদ্ধে প্রস্তুতিতে ব‍‍্যস্ত টিম ইন্ডিয়া, ভিডিও প্রকাশ বিসিসিআইয়ের

Date:

Share post:

২৬ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা ( India-South Africa)টেস্ট সিরিজ। তারই প্রস্তুতি ব‍্যস্ত টিম ইন্ডিয়া( Team India)। সোমবারও সেই ছবি দেখা গেল দক্ষিণ আফ্রিকার মাটিতে। এদিন বিসিসিআইয়ের ( BCCI) তরফ থেকে প্রকাশ করা হয়েছে একটি ভিডিও । সেখানে দেখা যাচ্ছে, সেঞ্চুরিয়নের সুপার স্পোর্ট পার্কে কঠোর অনুশীলন করছে ভারতীয় দল।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, দলের হেডকোচ রাহুল দ্রাবিড় দল নিয়ে অনুশীলনে নেমে পড়ছেন। যেখানে বল করতে দেখা যাচ্ছে ইশান্ত শর্মা, যশপ্রীত বুমরাহদের বল করতে। নেটে ব্যাট করতে দেখা যাচ্ছে অধিনায়ক বিরাট কোহল, লোকেশ রাহুলদের। ভিডিওটিতে দেখা যাচ্ছে দ্রাবিড়ের সঙ্গে আলাদা ভাবে কথা বলছেন বিরাট কোহলি।

২৬ ডিসেম্বর প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথম টেস্ট ম‍্যাচ খেলতে নামবে বিরাট অ্যান্ড কোং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রয়েছে ভারতের পূর্ণাঙ্গ তিনটি টেস্ট এবং তিনটি একদিনের সিরিজ। আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে ‘বক্সিং ডে’-তে শুরু সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় টেস্ট জোহানেসবার্গে এবং তৃতীয় টেস্ট কেপটাউনে আয়োজন করা হবে। টেস্ট সিরিজ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত।

আরও পড়ুন:Sachin Tendulkar: শ্রীকান্ত, লক্ষ‍্যকে টুইট করে শুভেচ্ছা সচিন তেন্ডুলকরের

spot_img

Related articles

পশ্চিম এশিয়ায় আটকে পড়া ভারতীয়দের জন্য বৈঠক: নিরাপত্তায় জোর মোদির

ইরানের ওপর ইজরাইল ও আমেরিকার যৌথ হানায় প্রভাব পড়েছে গোটা পশ্চিম এশিয়ায়। একদিকে প্রতিরক্ষামূলক পদক্ষেপ দাবি করে ইউএই,...

খসে পড়ল সেন্ট্রাল পার্কে মেট্রোর চাঙড় : ভূমিকম্পের ফল!

কলকাতা মেট্রোর শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ শাখায় নতুন বিপত্তি। সোমবার সকালে সেখানে মেট্রোর উড়ালপুলের নিচের অংশের চাঙড় খসে পড়া...

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জের: সপ্তাহের শুরুতেই ভারতের শেয়ার বাজার পতন

একদিকে পশ্চিম এশিয়ার দেশগুলিতে মুহুর্মুহু মিসাইল হানা। ধ্বসে পড়ছে সাধারণ নাগরিকদের বাড়ি। তার জেরে এবার ভারতের শেয়ার বাজার...

বাড়ছে তাপমাত্রা: উত্তরে নতুন পূর্বাভাস আবহাওয়া দফতরের

অপেক্ষাকৃত উষ্ণ দোলের সামনে গোটা বাংলা, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দফতরের। রবিবার থেকেই সেই উষ্ণতা টের পেয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি।...