Tuesday, June 23, 2026

Sachin Tendulkar: শ্রীকান্ত, লক্ষ‍্যকে টুইট করে শুভেচ্ছা সচিন তেন্ডুলকরের

Date:

Share post:

বিশ্ব মিটের ফাইনালে (BWF World Championships) উঠেও সোনা হাত ছাড়া হয়েছে কিদাম্বি শ্রীকান্তের (Kidambi Srikanth)। সোনা খুইয়েও ইতিহাস লিখেছেন শ্রীকান্ত। প্রথম ভারতীয় খেলোয়াড় হিসাবে বছর আঠাশের গুন্টুরের বাসিন্দা এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। আর শ্রীকান্তের এই অনন্য কৃতিত্বের জন‍্য শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকর( Sachin Tendulkar)। শুধু শ্রীকান্ত নয়, কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শুভেচ্ছা জানিয়েছেন লক্ষ্য সেনকেও (Lakshya Sen)।

এদিন টুইটারে সচিন লেখেন,” হুয়েলভায় বিশ্ব মিটের ফাইনালে কিদাম্বি শ্রীকান্তের রুপো ও লক্ষ্য সেনের ব্রোঞ্জ জয়ের জন্য আমি গর্বিত। দু’জনকেই জানাই শুভেচ্ছা। আগামীর জন্য শুভকামনা রইল। পোডিয়ামে দু’জন ভারতীয়কে  শাটলারকে দেখাটা দারুণ ব্যাপার।”

রবিবার ফাইনালে লোহ কিয়ান ইয়ুর( Loh Kean Yew) কাছে হেরে যান কিদাম্বি শ্রীকান্ত। যার ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হল শ্রীকান্তকে। ম‍্যাচের ফলাফল ১৫-২১, ২০-২২।

আরও পড়ুন:Rishabh Pant: নয়া পালক পন্থের মুকুটে, উত্তরাখণ্ডের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন তিনি

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...