Sunday, March 15, 2026

আধার-ভোটার সংযুক্তিকরণ সংক্রান্ত বিল পাস লোকসভায়, তীব্র বিক্ষোভ বিরোধীদের

Date:

Share post:

লোকসভায় বিরোধীদের তীব্র আপত্তি সত্ত্বেও ধ্বনি ভোটে পাস হয়ে গেল নির্বাচনী আইন সংশোধনী বিল, ২০২১(Election Laws Amendment Bill, 2021)। মোদি সরকারের(Modi Govt) এই বিল পাসের ফলে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ হয়ে গেল আইনি বাধ্যকতা। এই বিল পাস আটকাতে বিরোধীদের তরফে তুমুল বিরোধিতা করা হলেও সে বিরোধিতা ধোপে টেকেনি।

সোমবার কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজেজু(Kiren Rijeju) নির্বাচনী আইন সংশোধনী বিল পেশ করেন লোকসভায়। এরপরই এই বিল নিয়ে আপত্তি তোলে কংগ্রেস, এআইএমআইএম, বিএসপি সহ একাধিক বিরোধী রাজনৈতিক দল। বিরোধীদের তরফে অভিযোগ করা হয় এই বিল নাগরিক অধিকারকে খর্ব করবে। ব্যক্তির গোপনীয়তায় হস্তক্ষেপ করা হবে নয়া বিলের সুযোগ নিয়ে। বিল ফেরত নিতে বিরোধিরা আবেদন জানালেও তাদের আবেদনে কান দেয়নি কেন্দ্র। বিলটিকে সংসদের সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবিতে সরব হন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। তবে সে দাবিও মানা হয়নি। কিরেন রিজেজু বিরোধীদের পাল্টা বলেন, ভুয়ো ভোটার চিহ্নিত করতে ও নির্বাচনকে স্বচ্ছ করতেই এই আইনি সংশোধন কাজে আসবে।

আরও পড়ুন:Rafael Nadal: করোনায় আক্রান্ত রাফায়েল নাদাল, টুইট করে জানালেন নিজেই

এই বিলের বিরোধিতা করে এদিন কংগ্রেসের সাংসদ শশী থারুর বলেন, “আধার কার্ড কেবল বাসস্থানের প্রমাণ দেওয়ার জন্য ব্যবহারের কথা। এটা নাগরিকত্বের প্রমাণ নয়। যদি ভোটারদের কাছ থেকে আধার কার্ড চাওয়া হয়, তবে তার বাড়ির ঠিকানাই পাবেন, নাগরিকত্বের প্রমাণ নয়। আপনারা এই নতুন বিলের মাধ্যমে যারা ভোটার নন, তাদের হাতেও ভোট দেওয়ার ক্ষমতা তুলে দিচ্ছেন।”

spot_img

Related articles

রাজ্য প্রশাসনে বড় রদবদল: ৭ আইএএস অফিসারের বদলির নির্দেশ নবান্নের

রাজ্য প্রশাসনের বিভিন্ন স্তরে ফের এক দফা রদবদল করল নবান্ন। শনিবার রাজ্যের পার্সোনেল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস দফতরের তরফে...

বিশ্বকাপ বয়কট বিতর্কে বিসিবি-পিসিবিকে কড়া বার্তা জয় শাহ-র !

কোনও বোর্ড বা দেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার চেয়ে বড় হতে পারে না, টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হতেই বাংলাদেশ...

বড় কাছারিতে ভক্তিভরে পুজো, ৬০ ব্যবসায়ীর হাতে স্টলের চাবি তুলে দিলেন অভিষেক

২ বছরের মধ্যে প্রতিশ্রুতি রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিষ্ণুপুরের বড় কাছারি মন্দির সংলগ্ন দোকানপাট নতুনভাবে গড়ে দিলেন...

তামিলনাড়ুর লড়াই দ্বিমুখী! ভোট ঘোষণার দিন বিজয়কে CBI তলব, চাপের কৌশল বিজেপির

ডিএমকে জোটকে তামিলনাড়ুর ক্ষমতা থেকে যে কোনও মূল্যে সরানোর কৌশল জারি বিজেপির। একদিকে এসআইআর করে রাজ্যের মানুষের ভোটাধিকার...