Tuesday, June 2, 2026

Goa TMC: গোয়া কংগ্রেসে ফের ভাঙন, কলকাতায় এসে তৃণমূলে যোগ দিলেন লরেনকো

Date:

Share post:

কলকাতা পুরসভা নির্বাচনে (KMC Poll 2021) তৃণমূল কংগ্রেসের (TMC) জয়জয়াকারের মধ্যেই ঘাসফুল শিবিরের জন্য সুদূর গোয়া থেকেও এল সুখবর। গোয়া কংগ্রসে ফের ধস। দলের প্রাক্তন শীর্ষ নেতা তথা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফেলেইরোর পর এবার তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের এক বিধায়ক। ফলে রাজ্যে ৩ কংগ্রেস বিধায়কের মধ্যে টিকে রইলেন মাত্র ২ জন।মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের উপস্থিতিতে তৃণমূলে যোগ দেন গোয়ার প্রাক্তন কংগ্রেস বিধায়ক এলেইক্সো রেজিনাল্ডো লরেনকো।

রাজ্যনৈতিক বিশেষজ্ঞদের মত, গোয়ায় বিজেপির সঙ্গে লড়াই করতে তৃণমূলকেই ভরসা করছেন সবাই।মঙ্গলবার কলকাতায় আসেন রেজিনাল্ডো লরেনকো। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান তৃণমূল সাংসদ শান্তনু সেন ও দলের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়।

মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের অফসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে জানান হয়েছে, ‘আজ জাতীয় কংগ্রেসের প্রাক্তন কার্টোরিমের বিধায়ক অ্যালেইক্সো রেজিনাল্ডো লরেনকো আমাদের চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তৃমমূল কংগ্রেসেরে যোগ দিয়েছে। একসঙ্গে কাজ করে গোয়ার উন্নতির জন্য কাজ করা হবে।’

Related articles

বিজেপিকে সরাবই! ধর্নামঞ্চ থেকে হুঁশিয়ারি তৃণমূল সুপ্রিমোর

 তাঁকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, "যদি বেঁচে থাকি বিজেপি-কে সরাবই।" দলনেত্রী মঙ্গলবার...

ফিরহাদকে দুষে মেয়র পারিষদ পদ থেকে ইস্তফা তারক সিংয়ের

রাজ্যে রাজনৈতিক পালাবদলের মধ্যে কলকাতা পুরনিগমের অন্দরে ভাঙন। কলকাতা পুরসভার মেয়র পারিষদ (নিকাশি) পদ থেকে ইস্তফা দিলেন ১১৮...

বিরোধীদের চিঠি জমা নিয়ে বেনজির সংঘাত! টেবিলে পত্র রেখে বিধানসভা ছাড়লেন অসীমা-কুণাল

ফের বিধানসভায় (Assembly) বিরোধী দলনেতা-সহ উপ-বিরোধী দলনেতা ও স্পিকারদের নামের প্রস্তাব করা চিঠি বিধানসভায় দিল তৃণমূল (TMC)। মঙ্গলবার,...

পদ রাখতে রাজনীতির সঙ্গে দূরত্ব এড়াতে মরিয়া বাবুন, বিস্ফোরক অরূপ-সুজিতকে নিয়েও

কয়েক সপ্তাহ আগেই রাজ্যে পালাবদল হয়েছে। কলকাতা ময়দানে একাধিক ক্রীড়া সংস্থার শীর্ষপদে আছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ২...