Thursday, February 12, 2026

Ipl: আইপিএলে কেকেআরের প্রাক্তনীকে সহকারী কোচ করল লখনউ

Date:

Share post:

আসন্ন আইপিএলের ( IPL) জন‍্য দল গোছানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে আইপিএলের নতুন দল লখনউ( Lucknow)। কোচ, মেন্টর নিয়োগের পর এ বার সহকারী কোচও নিয়োগ করে ফেলল সঞ্জীব গোয়েঙ্কার দল। বুধবার সহকারী কোচ হিসেবে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বিজয় দাহিয়াকে(Vijay Dahiya)নিযুক্ত করল লখনউ।

লখনউয়ে যোগ দিয়ে দাহিয়া বলেন,”লখনউয়ে কাজ করার যে সুযোগ আমাকে দেওয়া হয়েছে, তার জন্য আমি অভিভূত এবং আপ্লুত। কৃতজ্ঞ লখনউ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে।”

বুধবার লখনউয়ের তরফ থেকে এদিন জানান হয়, “ভারতের প্রাক্তন উইকেটরক্ষক-ব্যাটার বিজয় দাহিয়াকে সহকারী কোচ করা হচ্ছে। হরিয়ানার এই প্রাক্তন ক্রিকেটার বর্তমানে উত্তর প্রদেশের রাজ্য দলের কোচ। সেখান থেকেই তিনি যোগ দেবেন লখনউয়ে।”

এর আগে কলকাতা নাইট রাইডার্সের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন দাহিয়া। এছাড়া দিল্লি রঞ্জি দলের কোচ থাকাকালীন দিল্লি ক্যাপিটালসের ট্যালেন্ট স্কাউট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ভারতের হয়ে দুটি টেস্ট ও ১৯টি একদিনের আন্তর্জাতিক ম‍্যাচ খেলেছেন দাহিয়া।

আরও পড়ুন:India-SouthAfrica: ভারতের বিরুদ্ধে নামার আগে টিম ইন্ডিয়াকে সমীহ প্রোটিয়া অধিনায়কের


spot_img

Related articles

আজ বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন, গণভোট রাষ্ট্র সংস্কার নিয়েও 

শেখ হাসিনার (Sheikh Hasina) নেতৃত্বাধীন সরকারের পতনের প্রায় সতেরো মাস পরে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন (Bangladesh election) অনুষ্ঠিত...

আজকের রাশিফল: ১২ রাশি, কর্ম, অর্থ ও শিক্ষায় কার কেমন কাটবে দিন

গ্রহ-নক্ষত্রের ইশারায় দেখে নিন, আপনার দিনটা কোন ছন্দে কাটবে। মেষ: কাজের জায়গায় হঠাৎ যন্ত্রপাতির গোলমাল সাময়িক বাধা আনতে পারে।...

উত্তর দেওয়ার আগে একবার যাচাই করলেন না! লোকসভায় অর্থমন্ত্রীর ভাষণে স্তম্ভিত অভিষেক

বাজেট বক্তৃতার জবাবী যে সব বক্তৃতা বিরোধী সাংসদরা দিয়েছেন, তার মধ্যে সব থেকে বেশি বিজেপির কেন্দ্রীয় সরকারকে যে...

বন্দেমাতরমে বঙ্কিম-রবীন্দ্র রাজনীতি বিজেপির: শ্রদ্ধা নেই, দাবি তৃণমূলের

বিজেপি বাঙালিদের প্রতি অতি শ্রদ্ধাশীল, আচমকাই দেশজুড়ে তা প্রমাণে মরিয়া মোদি সরকার। তা করতে গিয়ে শেষ পর্যন্ত বাঙালির...