Saturday, March 14, 2026

KMC Election2021: পুরভোটে লম্বা সময় ব্যাট হাতে ক্রিজে টিকে থাকার রেকর্ড গড়লেন তিন মহিলা প্রার্থী

Date:

Share post:

কলকাতা পুরভোটে বাজিমাত করেছে প্রমীলা বাহিনী। তবে এর মধ্যে লম্বা ইনিংসে টিকে থাকার রেকর্ড গড়লেন তিন মহিলা। একজন তৃণমূল, একজন বিজেপি, অন্যজন সিপিআইয়ের।

আরও পড়ুন:পুরভোটে বিজেপির কলঙ্কের হার, তথাগতর বিস্ফোরণ, অসৎ আর লম্পটদের না সরালে এটাই হবে

১৯৯৫ সালে প্রথমবার পুরভোটে জিতে কাউন্সিলর হন মালা রায়। এরপর আর ফিরে তাকাননি। পরপর ছ’বার পুরভোটে জিতে রেকর্ড গড়লেন তিনি।এ দিন কলকাতা পুরভোটে গত বারের তুলনায় প্রায় দ্বিগুণ ব্যবধানে জিতে প্রতাপাদিত্য রোডে তাঁর কার্যালয়ে বসে  তৃণমূল সাংসদ মালা বলেন, “৮৮ নম্বর ওয়ার্ড এবং তার বাসিন্দাদের আমি নিজের পরিবারের মতোই দেখি। তাই জয়ের ব্যাপারে নিশ্চিত ছিলাম। ব্যবধান কতটা বাড়ে, সেটাই দেখার ছিল।” জয়ে উচ্ছ্বসিত মালা রায় আরও বলেন, কাজের সময় কোনও দল দেখি না। এলাকাবাসীর জন্য নিরন্তর কাজ করে যাই বলেই মানুষের ভোটে জিতে বার বার ফিরে আসি।আগামী দিনে আরও উন্নততর স্বাস্থ্যকেন্দ্র গড়ার পরিকল্পনা নিয়েছেন তিনি।

লম্বা ব্যাটিংয়ে বারবার ছক্কা মারার কৃতিত্ব রয়েছে আরও এক মহিলা প্রার্থীর। তিনি বিজেপির মীনাদেবী পুরোহিত। কলকাতার ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এ দিন ফের জিতে বলেন, “সারা বছর মানুষের পাশে থাকি। তাঁদের সেবা করি। তাঁরা ডাকলেই আমাকে পান।”এ বার জিতে এলাকায় আরও উন্নয়ন করার ইচ্ছাপ্রকাশ করেছেন মীনাদেবী পুরোহিত।

এ দিন চতুর্থ বারের জন্য জিতেছেন কলকাতা পুরসভার আরও এক মহিলা কাউন্সিলর। তিনি সিপিআইয়ের মধুছন্দা দেব। পুরভোটে ৯২ নম্বর ওয়ার্ড থেকে এবারও জেতেন তিনি। জেতার পর একাধিক উন্নয়নের কথা বলেন তিনি। বলেন,বাবুবাগানের বুস্টার পাম্পিং স্টেশনের কাজ শেষ করাতে চান। ঢাকুরিয়া থেকে অন্যত্র সরে যাওয়া পোস্ট অফিস ফেরত আনা, পালবাজারের ঝিল সংস্কার, অন্য একটি জলাশয় ভরাট বন্ধ করা-এসব নানান প্রকল্পের উন্নয়নের কাজ করতে হবে বলে জানান মধুছন্দা।

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...