Saturday, June 27, 2026

IPL: করোনা আতঙ্ক , আইপিএল নিয়ে বিশেষ বৈঠকে বিসিসিআই

Date:

Share post:

২০২২ সাল থেকে হতে চলেছে ১০ দলের আইপিএল ( Ipl)। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বিসিসিআই (BCCI)। ২০২১ সালে করোনার ( Corona) কারণে মাঝপথে সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিল আইপিএলের দ্বিতীয় পর্ব। তবে সূত্রের খবর ২০২২ সালে ভারতের মাটিতেই আয়োজিত হবে আইপিএল। তবে ওমিক্রনের কথা মাথায় রেখে বিশেষ পরিকল্পনা করছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ড।

 

সূত্রের খবর বিসিসিআই সকল ফ্র্যাঞ্চাইজির সঙ্গে আগামী মাসে বৈঠকে বসতে চলেছে। আগামী ২ এপ্রিল চেন্নাইতে আইপিএল ১৫ শুরু হওয়ার কথা রয়েছে। হোম ও অ‍্যাওয়ে ভিত্তিতেই টুর্নামেন্ট হবে বলেই ঠিক হয়েছে। কিন্তু বিসিসিআই ভাবছে  যে, দেশে কোভিড পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে টুর্নামেন্ট হবে মুম্বই কিংবা পুণতে। পাশাপাশি গুজরাটের আহমেদাবাদ, বরোদা এবং রাজকোটের মতো শহরে করার কথাও ভাবছে।

এই নিয়ে ফ্র্যাঞ্চাইজি কর্তা সাক্ষাৎকারে জানিয়েছেন, “ওরা মূলত পরিকল্পনা করছে যাতে করোনা পরিস্থিতি খারাপ হলে এই টুর্নামেন্টটি কেবল মুম্বই ও পুনে, কিংবা গুজরাটের আহমেদাবাদ, বরোদা ও রাজকোটে করা যায় কিনা। মেগা নিলামে যাওয়ার আগে মালিকরা বিকল্প সম্বন্ধে সচেতন থাকবেন।”

আরও পড়ুন:India Team: প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে বুমরাহ, শামিদের বিশেষ উপদেশ ভারতের প্রাক্তন বোলিং কোচের

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...