Sunday, May 17, 2026

VisvaBharati:পৌষমেলা না হওয়ার দায় রাজ্যের ওপর চাপাতেই বিশ্বভারতীর উপাচার্যকে তুলোধনা অনুব্রতর

Date:

Share post:

আজ ৭ পৌষ। শান্তিনিকেতনের ছাতিমতলায় শুরু হল ঐতিহ্যবাহী পৌষ উৎসব। পৌষমেলা না হলেও বৃহস্পতিবার সকালে ছাতিমতলায় উপাসনার মাধ্যমে পৌষ উৎসবের সূচনা করা হয়। সেখানে উপস্থিত ছিলেন উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী।  তবে এ বছর পৌষমেলা  না হওয়ার জন্য তিনি পরোক্ষে দায়ী করেন রাজ্য সরকারকে।উপাচার্যের মন্তব্যের  পালটা দেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বলেন, “নিজের দায়ভায় রাজ্যের ঘাড়ে চাপাতে চাইছে। তাই অজুহাত দিচ্ছে।”

আরও পড়ুন:Mamata Banerjee: কাজ না করলে ব্যবস্থা নেবে দল, কোনও লবি করা যাবে না: কড়া বার্তা মমতার

বৃহস্পতিবার সকালে ছাতিমতলায় পৌষ উৎসবের সূচনা করে উপাচার্য বলেন,‘‘আমরা পৌষমেলা করার জন্য অক্টোবর মাস থেকেই উদ্যোগী হয়েছিলাম। অনুমতি নেওয়ার জন্য প্রথমে কেন্দ্রকে চিঠি পাঠায়। এর পর রাজ্যের স্বাস্থ্য সচিবকে চিঠি পাঠায় আমরা। কিন্তু কোনও উত্তর মেলেনি। তাই আমরা পৌষমেলা করতে পারলাম না।” রাজ্য সরকারের প্রতি উপাচার্যের এই অভিযোগের কটাক্ষ করতে ছাড়েননি অনুব্রত। উপাচার্যকে রীতিমতো তোপ দেগে তিনি বলেন, ‘‘বিশ্বভারতীর উপাচার্য মিত্যা কথা বলছে। বোলপুর পুরসভা একাধিকবার বিশ্বভারতীরকে চিঠি দিয়েছে। কিন্তু তার কোনও উত্তর দেননি উপাচার্য।”

প্রসঙ্গত, শান্তিনিকেতনে পৌষমেলা না হলেও বোলপুরে ডাকবাংলো মাঠে বিকল্প মেলার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে সেই মেলা। চলবে ১১ পৌষ পর্যন্ত।

Related articles

প্রায় ৬০ লিটার দুধ দান! মাতৃত্বের প্রথম বছরেই নজির জোয়ালার

মাতৃত্বের প্রথম বছরেই এক অনন্য মানবিক নজির গড়লেন ভারতের প্রাক্তন ব্যাডমিন্টন তারকা জোয়ালা গুট্টা (Former badminton star Joala...

পেট্রোল-ডিজেলের পরে CNG: রাজধানীতে দুদিনে ৩ টাকা বাড়ল দাম

দেশের রাজধানী শহরকে দূষণমুক্ত করতে দীর্ঘদিন ধরে সিএনজি-র ব্যবহারে জোর দেওয়া হয়েছে। অথচ রাজধানী দিল্লিতে সেই সিএনজি এখন...

IPL: দিল্লিতে টিকিটের বিরাট কালোবাজারির চক্র ফাঁস, জড়িত ডিডিসিএ কর্তাও

আইপিএল(IPL) ম্যাচে টিকিটের কালোবাজারি (Black marketing) তুঙ্গে। গত ২৭ এপ্রিল অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল দিল্লি ক্যাপিটালস এবং...

বিপাকে অনুরাগ, পরিচালকের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি!

বিতর্কের সঙ্গে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) সম্পর্কটা নতুন নয়। সেই কারণেই মাঝেমধ্যে বিপাকে পড়তে হয় তাঁকে।...