Tuesday, March 31, 2026

Festival: শীতের আমেজে সল্টলেক বিজে পার্কে শুরু ‘বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব’

Date:

Share post:

সল্টলেকের বিজে ব্লকে বৃহস্পতিবার শুরু হলো ‘বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব ২০২১’। বিধাননগর পৌরনিগমের মুখ্য প্রশাসক কৃষ্ণা চক্রবর্তীর উদ্যোগে বিজে পার্কে এই উৎসবের শুভ সূচনা হয় । অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী , সোহিনী সরকার এবং বিধাননগর পৌরনিগমের প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন।

আগামী ২৫ শে ডিসেম্বর পর্যন্ত দুপুর ৩ টে থেকে রাত ৯ টা পর্যন্ত এই অনুষ্ঠান চলবে। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিভিন্ন ধরনের ফুল ও ফল গাছের প্রদর্শনী । এরই সঙ্গে বাড়তি পাওনা , প্রায় ১৪০ প্রজাতির পাখির সম্ভার ।

শীতের পড়ন্ত বেলায় বিজে পার্কে এলে এই তিন দিন শহরবাসী উপভোগ করতে পারবেন, গাছ পাখি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পরশ।

মূল উদ্যোক্তা কৃষ্ণা চক্রবর্তী বলেন , দীর্ঘদিন ধরে আমরা কোভিডের জন্য একসঙ্গে শীতের আমেজ উপভোগ করতে পারিনি। সল্টলেকবাসীরা যাতে সেই আনন্দ উপভোগ করতে পারেন, সেই কারণে সমস্ত কোভিডবিধি মেনে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই উৎসবের সূচনা হলো। অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী বলেন, আপনারা যারা উপস্থিত আছেন তারা নিজেরাই জানেন কেমন করে এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হয় । তবু মানুষের জীবনে আনন্দ প্রয়োজন । তাই এই উদ্যোগকে সাধুবাদ জানাই। অভিনেত্রী সোহিনী সরকারের বক্তব্য , যেভাবে আমরা যথেচ্ছভাবে গাছ কাটছি তাতে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে । এই উৎসবের মধ্য দিয়ে যদি সেই বিষয়ে কিছুটা হলেও আমরা সচেতন হই, তাহলে উৎসবের মাধুর্য অনেক বেড়ে যাবে।

আরও পড়ুন- CMC : কলকাতা কর্পোরেশনের  কাউন্সিলরদের শপথ শুক্রবার

এখানে এলে বিভিন্ন প্রজাতির পাখি যেমন আপনাদের মন ভরিয়ে দেবে, তেমনি জানতে পারবেন তাদের প্রকৃতি, তাদের খাদ্যাভ্যাস , তাদের বাঁচার ধরণ এবং স্বভাব সম্পর্কে । তাই শুধুমাত্র মনের আনন্দ উপভোগ করাই নয় ‘বাংলার সংস্কৃতি ও প্রকৃতি উৎসব ২০২১’ শীতের আমেজে শহরবাসীর কাছে বাড়তি পাওনা।

 

Related articles

যানজট মুক্ত বসিরহাট উপহার দেওয়ার আশ্বাস বসিরহাট দক্ষিণের তৃণমূল প্রার্থী সুরজিতের

বসিরহাটকে (Basirhat) যানজট মুক্ত করাই হবে অন্যতম প্রধান লক্ষ্য বলে জানালেন বসিরহাট দক্ষিণের (Basirhat South TMC Candidate) তৃণমূল...

“কেন যে জলে নামল!”, রাহুলের অকাল মৃত্যুতে গভীর শোকে সৌরভ

প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শুধু রাজনীতি নয় খেলার মাঠের তারকাদের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন। ইডেনে ভারতের ম্যাচ থাকলেই...

করণদিঘীর দুই দাবি: নির্বাচনী প্রচারের মঞ্চ থেকেই পূরণের প্রতিশ্রুতি অভিষেকের

রাজ্যের ক্ষমতায় থাকাকালীন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি এলাকার স্থানীয় মানুষের দাবি মতো শিক্ষা থেকে স্বাস্থ্য, কৃষি থেকে...

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...