Tuesday, April 28, 2026

KMC: কলকাতা পুরসভার কাউন্সিলরদের প্রথম দফার শপথ, মেয়র পদে মনোনয়ন জমা ফিরহাদের

Date:

Share post:

২১ তারিখ বেরিয়েছে ফল। বৃহস্পতিবার, চেয়ারপার্সন, মেয়র, ডেপুটি মেয়র, বোরো চেয়ারম্যানদের নাম ঘোষণা করেছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। শুক্রবার, থেকে কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) শুরু হল নবনির্বাচিত কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান। তবে, এদিন বিরোধী কাউন্সিলররা উপস্থিত ছিলেন না। শাসকদলের কাউন্সিলরদের প্রথম দফার শপথ গ্রহণ অনুষ্ঠান হল এদিন দুপুরে।

এদিন, কাউন্সিলর পদে অন্যদের সঙ্গে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তারপর মেয়র পদে পুর কমিশনারের কাছে মনোনয়ন জমা দেন তিনি। ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার, অতীন ঘোষ-সহ কাউন্সিলরদের পদে শপথবাক্য পাঠ করান পুরসচিব খলিল আহমেদ। ছিলেন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Chandrima Bhattacharya)। তাঁর ছেলে সৌরভ বসু (Sourav Basu) ও এদিন শপথ নেন। বাংলা ছাড়াও কয়েকজন কাউন্সিলর হিন্দি, উর্দুতেও শপথ নিয়েছেন কয়েকজন কাউন্সিলর। ২৭ তারিখ মেয়র ও মেয়র পারিষদদের শপথ গ্রহণ। বিরোধী বিজেপি ও কংগ্রেসের কাউন্সিলর উপস্থিত হননি।

আরও পড়ুন- Traffic Police: পিছিয়ে পড়া পরিবারের শিশুদের বড়দিনের উপহার ওসি সৌভিকের

Related articles

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...