Friday, February 6, 2026

High Court: কলকাতা পুরভোটের সব বুথের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ হাইকোর্টের

Date:

Share post:

সংরক্ষণ করতে হবে কলকাতা পুর-নির্বাচনে ব্যবহার করা সমস্ত সিসিটিভি। শুক্রবার নির্বাচন কমিশনকে নির্দেশ দিল হাইকোর্ট। শুধু তাই নয়, সংরক্ষণ করতে হবে সমস্ত ভোটারের হাতের ছাপ, তাঁদের সই এবং কর্তব্যরত প্রিসাইডিং অফিসারদের ডায়েরিও।

শুক্রবার হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চের নির্দেশ, সংরক্ষণ করতে হবে ইভিএম-এর কন্ট্রোল ইউনিট এবং ইভিএম-এর ভোটিং রেকর্ড। হাইকোর্ট আরও নির্দেশ দিয়েছে, রাজ্যের পরবর্তী পুর নির্বাচনগুলিতে সব বুথে সিসিটিভি ক্যামেরা বসাতে হবে এবং ক্যামেরাগুলি যেন সঠিক জায়গায় বসানো হয় তা খেয়াল রাখতে হবে এবং সমস্ত ফুটেজ সংরক্ষণ করতে হবে ৷ কলকাতার ভোটে রিগিং, বুথ দখলসহ একাধিক অভিযোগ করেছে রাজ্যের বিরোধী দলগুলি।  সেই অভিযোগের প্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট পরবর্তী ভোটগুলিতে নিরপেক্ষতা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য কমিশনকে এই নির্দেশ দিল বলে মনে করা হচ্ছে ৷

পুরভোটের বাদ্যি বেজে গিয়েছে বঙ্গে। দু’ দফায় ভোটের কথা বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। প্রথম দফায় ২২ জানুয়ারি বিধানগর, চন্দননগর, আসানসোল, শিলিগুড়ি ও হাওড়ার ভোট হবে। দ্বিতীয় দফায়, ২৭ ফেব্রুয়ারি বাকি ১০৬টি পুরসভার ভোট করানোর পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। রাজ্যের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত। দু-দফায় ভোট করাতে ইভিএমের কোনও ঘাটতি হবে না বলেও হলফনামায় জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন- Mamata Banerjee: প্রতিবারের মতো ক্রিসমাস ইভে চার্চে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী

spot_img

Related articles

১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, রবিবার যান চলাচলে কড়া নিয়ন্ত্রণ

জরুরি মেরামতি ও পুনর্বাসন কাজের জন্য আগামী রবিবার বিদ্যাসাগর সেতুতে (Hoogly Bridge) ১২ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে যান...

চোট পেয়ে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত, পরিবর্ত হবেন কে?

টি২০ বিশ্বকাপ(T20 World Cup) শুরুর একদিন আগে বড় ধাক্কা ভারতের। চোট পেয়ে টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন হর্ষিত...

আদালতের কোপে আখতার আলি: আরজিকরের অভিযোগকারীর বিরুদ্ধেই গ্রেফতারি পরোয়ানা

আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি নিয়ে অভিযোগ করে পিঠ বাঁচানোর যাবতীয় প্রয়াস ব্যর্থ হয়ে গেল চিকিৎসক আখতার আলির (Akhtar...

রেপো রেট অপরিবর্তিত থাকায় অস্বস্তিতে আমজনতা! গ্রাহকদের স্বার্থ রক্ষায় নয়া পদক্ষেপ RBI-এর

কমল না বরং এবারও অপরিবর্তিত থাকল রেপো রেট(Repo rate)। ভারতীয় অর্থনীতি আগামিদিনে ঝড়ের মুখে পড়তে পারে, এমনই সতর্কবার্তা...