Tuesday, May 5, 2026

গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ে বিশেষ সম্বর্ধনা ও সচেতনতা অনুষ্ঠান

Date:

Share post:

গৌরমোহন শচীন মণ্ডল মহাবিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত হলো ‘স্যাক্ট’ (SACT) শিক্ষকদের আয়োজনে বিশিষ্ট মানুষদের সম্বর্ধনা অনুষ্ঠান। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক চেষ্টায় সমস্ত গেস্ট ও আংশিক সময়ের শিক্ষকদের একত্রিত করে ‘স্যাক্ট’ পদে উন্নীতকরণ ও স্থায়ীকরণ কে কেন্দ্র করে রাজ্য সরকার তথা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কৃতজ্ঞতা জানিয়ে আয়োজিত হয়েছে বিশেষ সম্বর্ধনা অনুষ্ঠান।

এ ছাড়াও মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আর এক স্বপ্নের প্রকল্প ‘ স্টুডেন্ট ক্রেডিট কার্ড’ আরও ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে দিতে অনুষ্ঠিত হল এক বিশেষ সচেতনতা অনুষ্ঠান, এই দুটি অনুষ্ঠানে শিক্ষক থেকে ছাত্র-ছাত্রীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বর্ণময় এই অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মন্দিরবাজার বিধানসভা কেন্দ্রের মাননীয় বিধায়ক ও কলেজের পরিচালন সমিতির সভাপতি শ্রী জয়দেব হালদার মহাশয়, উপস্থিত ছিলেন সম্মানীয় অধ্যক্ষ ডঃ আব্দুল্লাহ জমাদার হাসান মহাশয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন আবাসিক মহাবিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও দক্ষিণ 24 পরগনার WBCUPA র সভাপতি শ্রী অসীম মন্ডল মহাশয়, উপস্থিত ছিলেন পরিচালন সমিতির অন্যতম সদস্য অধ্যাপক সোমনাথ মন্ডল ও ড: সান্তনু নন্দন হালদার সহ সমস্ত অধ্যাপকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে কলেজের কৃতি ছাত্র ছাত্রীদের কলেজের বিদগ্ধ অধ্যাপক/ অধ্যাপিকাগনের প্রদেয় অর্থ থেকে বৃত্তি প্রদান করা হয় যার ফলে খুশি ছাত্র ছাত্রীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে ছিলেন আহ্বায়ক অধ্যাপক সুজয় মন্ডল ও সহ – আহ্বায়ক অধ্যাপক প্রশান্ত চৌকিদার সহ আরো অধ্যাপকবৃন্দ।

আরও পড়ুন- Mamata Banerjee: প্রতিবারের মতো ক্রিসমাস ইভে চার্চে প্রার্থনা করলেন মুখ্যমন্ত্রী

Related articles

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...

শুরু প্রস্তুতি! ২৫ বৈশাখে অষ্টাদশ বিধানসভার শপথ, মঙ্গলে রাজ্যে কমিশনের পর্যবেক্ষক

রাজ্যে ভোটপর্ব মিটে যাওয়ার পর এবার দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে নতুন সরকার গঠনের তোড়জোড় শুরু হয়েছে। সব...

ফল ঘোষণার পরেই অগ্নিগর্ভ বাংলা, জেলায় জেলায় আক্রান্ত তৃণমূল

রাজ্যে বিধানসভা নির্বাচনের চূড়ান্ত ফলাফল সামনে আসতেই পাল্লা দিয়ে বাড়ছে রাজনৈতিক হিংসার দাপট। গেরুয়া শিবিরের উত্থানের ইঙ্গিত মিলতেই...