Thursday, June 4, 2026

মিশনারিজ অফ চ্যারিটির সব অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ কেন্দ্রের, হতবাক মমতার টুইট

Date:

Share post:

মাদার টেরিজার স্মৃতিধন্য মিশনারিজ অব চ্যারিটিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ। সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ কেন্দ্রীয় সরকারের। ক্রিসমাসের আবহে সব অ্যাকাউন্টে লেনদেন বন্ধের নির্দেশ। এর ফলে মিশনারিজ অব চ্যারিটিজের ২২ হাজার রোগীর সমস্যা বাড়বে। চ্যারিটিজের বিনামূল্যে ওষুধ ও খাবার সরবরাহে বিঘ্ন হওয়ার সম্ভাবনা। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্ত নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নয় মিশনারিজ অব চ্যারিটিজ।

এই ঘটনায় হতবাক এবং স্তম্ভিত হয়ে টুইট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা লিখেছেন, কেন্দ্র ভারতের মিশনারিজ অব চ্যারিটির সব ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে। বড়দিনের উৎসবের সময় এটা শুনে আমি স্তম্ভিত। মিশনারিজ অব চ্যারিটির (Missionaries of Charity) ২২ হাজার রোগী এবং কর্মী রয়েছেন। তাঁরা খাবার এবং ওষুধ ছাড়া কী করে থাকবেন? টুইটে কেন্দ্রের বিরুদ্ধে প্রশ্ন তুলেছেন মমতা।

 

১৯৫০ সালে কলকাতায় মাদার টেরিজা মিশনারিজ অব চ্যারিটি স্থাপন করেন। কলকাতা ছাড়াও দেশের অন্যত্র সেবামুলক কাজ করে। বিদেশেও মিশনারিজ অব চ্যারিটির শাখা রয়েছে। ভারতে ২৪৩টি হোম রয়েছে সংস্থার। সেখানে বহু মানুষ চিকিৎসা করান। কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে তাঁরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কী কারণে কেন্দ্র সমস্ত অ্যাকাউন্টে লেনদেন বন্ধ করল, তা এখনও জানা যায়নি।

Related articles

কেরালমে ঢুকছে বর্ষা, বাংলায় কতদিনের অপেক্ষা জানালো আবহাওয়া দফতর

পূর্বাভাস মিলিয়ে দিয়ে অবশেষে ভারতে প্রাক বর্ষার বৃষ্টির প্রবেশ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবারই প্রবেশ করেছে কেরালমে (Keralam)। তার...

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, হাজিরা এড়িয়ে সময় চাইলেন অরূপ

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে তলব করা হয়েছিল...

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...