Sunday, June 21, 2026

Omicron: ওমিক্রন আতঙ্কে বিশ্ব জুড়ে বাতিল সাড়ে ১১ হাজার বিমান!

Date:

Share post:

বড়দিনের মরসুম চলছে বিশ্ব জুড়ে। হাতছানি দিচ্ছে নতুন বছর। অনেকেই ছুটি কাটাতে বিভিন্ন দেশে গিয়েছেন। কিন্ত ওমিক্রন আতঙ্কে এবার তাদের মাথায় হাত।
যে সব দেশে কোভিডের এই নতুন রূপের সংক্রমণ ছড়িয়েছে সেই দেশ থেকে আসা যাত্রী এবং বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করেছে বহু দেশ। ফলে মুখ থুবড়ে পড়ার জোগাড় বিমান পরিষেবার। এখনও পর্যন্ত বিশ্ব জুড়ে সাড়ে ১১ হাজার বিমান বাতিল হয়েছে। সমস্যার মুখে পড়ছেন যাত্রীরা। শুক্রবার পর্যন্ত এই বিপুল সংখ্যক বিমান বাতিলের জেরে পর্যটকদের মাথায় হাত।

আরও পড়ুন- Weather Forecast: শীতেও বৃষ্টি, বাড়ছে তাপমাত্রা, ফের কবে ফিরবে ঠান্ডা?
ওমিক্রনের জেরে সোমবারই বিশ্ব জুড়ে বাতিল হয়েছে ৩ হাজার বিমান। আজ মঙ্গলবার আরও এক হাজার বিমান বাতিল করা হয়েছে বলে জানিয়েছে ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়ার।
সংস্থা সূত্রে জানা গিয়েছে, চিনের দু’টি বিমান সংস্থা সবচেয়ে বেশি বিমান বাতিল করছে। চায়না ইস্টার্ন এয়ারলাইন্স ৪২৩টি বিমান বাতিল করেছে সোমবার। ১৯৮টি বিমান বাতিল করেছে এয়ার চায়না। অন্য দিকে, আমেরিকার ইউনাইটেড এয়ারলাইন্স বাতিল করেছে ৯৩টি, আমেরিকা এয়ারলাইন্স ৮২, ডেল্টা এয়ারলাইন্স ৭৩ এবং জেট ব্লু ৬৬টি বিমান বাতিল করেছে।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...