Tuesday, April 28, 2026

Sourav Ganguly: স্থিতিশীল মহারাজ, গঠন করা হয়েছে তিন সদস্যের মেডিকেল বোর্ড

Date:

Share post:

স্থিতিশীল বিসিসিআই প্রেসিডেন্ট ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly) । গতকাল রাতেই করোনায়( Corona) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মহারাজ।  হাসপাতাল সূত্রে খবর, স্থিতিশীল আছেন বিসিসিআই প্রেসিডেন্ট।

করোনায় আক্রান্ত হয়ে গত সোমবার রাতে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন সৌরভ। মহারাজের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের চিকিৎসকদল। এই দলে রয়েছেন সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু, সৌপ্তিক পান্ডা। এ ছাড়াও পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসক দেবী শেঠি এবং আফতাব খানের থেকেও। কোভিডের জন্য যে চিকিৎসা ব্যবস্থা এখন অনুসরণ করা হয়, সেই মোনোক্লোনাল অ্যান্টিবডি ককটেল থেরাপি সৌরভের জন্য সোমবার রাতেই শুরু করা হয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর। এছাড়াও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সৌরভের ভাইরাল লোড ১৯.৫।

আরও পড়ুন:Sc EastBengal: সময়ের অপেক্ষা, লাল-হলুদের কোচের বিদায় ঘন্টা আসন্ন

Related articles

প্রচার শেষ হতেই টাকা বিলি! শ্রীরামপুরে বিজেপি প্রার্থীকে ঘিরে চাঞ্চল্য

ভোটের ময়দানে কোনও প্রভাব ফেলতে পারবে না। নির্বাচনী প্রচারেও প্রার্থীকে খুঁজেই পাওয়া যায়নি প্রায়। এই অবস্থায় ভোটে জিততে...

যাদবপুরে খাতা খুলতে পারল না ABVP: বিশ্ববিদ্যালয়ে ফের বামেদের জয়

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে একাধিক ক্ষেত্রে রাজনৈতিক আবহের যে কোনও পরিবর্তন হয়নি বাংলায়, ফের একবার প্রমাণ করল যাদবপুর...

পুনে স্টেশনে ঢোকার মুখে বিপত্তি! লাইনচ্যুত বন্দে ভারত এক্সপ্রেস

সোমবার সন্ধ্যায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল মুম্বই-সোলাপুর বন্দে ভারত এক্সপ্রেস। পুনে রেল স্টেশনে ঢোকার ঠিক আগে...

অভয়ার মা ‘নির্দেশ’ দিতেই বিজেপির হামলা যুবতীর উপর! নজিরবিহীন অশান্তি আগরপাড়ায়

নিজের মেয়ের নৃশংস ধর্ষণ খুনের বিচার পেতে তিনি না কি বিজেপির প্রার্থী হয়ে ভোটে লড়ছেন। পানিহাটি থেকে ভোটে...