Monday, June 8, 2026

Sc EastBengal: সময়ের অপেক্ষা, লাল-হলুদের কোচের বিদায় ঘন্টা আসন্ন

Date:

Share post:

এটিকে মোহনবাগানের( Atk Mohunbagan) পর এবার এসসি ইস্টবেঙ্গল( Sc EastBengal)। কোচ ছাটাইয়ের পথে লাল-হলুদ ম‍্যানেজমেন্ট। সূত্রের খবর দিয়াজের সঙ্গে গোল্ডেন হ‍্যান্ডশেক করতে এসসি ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্ট। পরবর্তী কোচ হিসাবে উঠে আসছে লাল-হলুদের প্রাক্তন কোচ মারিও রিভেরার নাম।

চলতি আইএসএলে আট ম‍্যাচ হয়ে গিয়েছে এসসি ইস্টবেঙ্গলের। এখনও পযর্ন্ত জয়ের মুখ দেখেনি লাল-হলুদ ব্রিগেড। আট ম্যাচে চারটি হার ও চারটি ড্র করে লিগ তালিকায় লাস্ট বয় লাল-হলুদ। দলের এই খারাপ পারফরম্যান্সের জন্য ম্যানেজমেন্টের সঙ্গে সঙ্গে কোচের দিকেও আঙুল তুলেছেন সমর্থকরা। এরপরই নড়েচড়ে বসে লাল-হলুদ ম‍্যানেজমেন্ট। সূত্রের খবর, সোমবার রাতে ম্যানুয়েল দিয়াজকে বিদায়ের রাস্তা একপ্রকার দেখিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট।

এটিকে মোহনবাগানের ক্ষেত্রে হাবাস পদত্যাগ করলেও ক্লাবের অন্দরের খবর, খারাপ পারফরম্যান্সের জন্য ছাঁটাই করা হয়েছে হাবাসকে। এবার এসসি ইস্টবেঙ্গলও সেই পথে হাটতে চলেছে।

আরও পড়ুন:Sc EastBengal: পাঁচ ম‍্যাচ নির্বাসিত-সহ এক লক্ষ টাকার জরিমানার শাস্তি পেলেন পেরোসেভিচ

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...