Saturday, May 16, 2026

কমিশনের সামনে বামেদের বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার, গ্রেফতার বহু, ক্ষুব্ধ বিমান

Date:

Share post:

হাওড়ায় দ্রুত পুরভোট করানোর দাবি নিয়ে বুধবার রাজ্য নির্বাচন কমিশনের(Election commission) সামনে বিক্ষোভ দেখাতে গিয়েছিলেন বাম-নেতা কর্মীরা। সেই বিক্ষোভকে কেন্দ্র করে রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। কমিশনের দফতরের সামনে ১৪৪ ধারা জারি থাকায়, পুলিস(police) বিক্ষোভকারীদের বাধা দেয়। তা নিয়ে উত্তেজনা চরমে ওঠে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বামপন্থী সমর্থকরা(Left supporters)। পরিস্থিতি সামাল দিতে বাম নেতাকর্মীদের গ্রেফতারের পথে হাঁটে পুলিশ।

কলকাতা হাইকোর্টে(Kolkata HighCourt) দেওয়া হলফনামায় রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছিল, ২২ জানুয়ারি হাওড়া, শিলিগুড়ি, আসানসোল, বিধাননগর ও চন্দননগর পুরনিগমের ভোট। কিন্তু, রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস পুরভোটের নির্ঘণ্ট ঘটনার সময় হাওড়াকে বাদ রাখে। তবে হাওড়ায় কেন নির্বাচন হবে না তা নিয়ে প্রশ্ন তোলে বামেরা। বিষয়টি নিয়ে কমিশনের বিরুদ্ধে সরব হয় বাম। যদিও বিষয়টি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনারের বক্তব্য, হাওড়ায় পুরভোট নিয়ে রাজ্যের তরফে অবস্থান স্পষ্ট করা হয়নি। রাজ্যের নির্দেশ না পেলে, কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে কোনও পদক্ষেপ করতে পারে না। শুধু তাই নয় বা আমাদের তরফ এ অভিযোগ তোলা হয় রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন হলে ভোট লুট হবে। আর এই সমস্ত ইস্যুকে হাতিয়ার করে কমিশনের সামনে বিক্ষোভ দেখাচ্ছিল বাম নেতা কর্মীরা।

আরও পড়ুন:Chief Minister: “ভূমি দফতরের ঘুঘুর বাসা ভাঙতে হবে”: গঙ্গাসাগরে প্রশাসনিক বৈঠকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

এদিকে পুলিশের গ্রেফতারের পর আলিমুদ্দিন থেকে সাংবাদিক বৈঠক করে ক্ষোভ উগরে দেন চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে আমাদের ৩২০ জনকে গ্রেফতার করা হয়েছে। এই সরকার মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করছে। এর প্রতিবাদে কাল রাজ্যজুড়ে প্রতিবাদ করব আমরা।

Related articles

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...