Sunday, May 17, 2026

I-league: করোনার কারণে স্থগিত বৃহস্পতিবার এবং শুক্রবারের আইলিগের ম‍্যাচ

Date:

Share post:

করোনার ( Corona) কারণে স্থগিত বৃহস্পতিবার এবং শুক্রবারের আইলিগের( I-league) ম‍্যাচ। বুধবার এমনটাই সিদ্ধান্ত নিল এআইএফএফ (All India Football Federation)। চলতি মরশুমে কলকাতায় হচ্ছে আইলিগ ৷ শহরের বিভিন্ন হোটেলে বায়োবাবলে রয়েছেন ফুটবলাররা ৷ তার মাঝেই করোনায় আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন ফুটবলার-স্টাফ ৷

বুধবার সকালে জানা যায় করোনায় আক্রান্ত আইলিগের অংশ নেওয়া দুটি দলের বেশ কয়েকজন ফুটবলার। তড়িঘড়ি বিকেলে বৈঠক ডাকে আইলিগ কমিটি। এই বৈঠকে প্রাথমিক ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, লিগের এই রাউন্ডের ম্যাচ বাতিল করা হবে । বৃহস্পতিবার এবং শুক্রবার ডিসেম্বর ম্যাচগুলি হওয়ার কথা ছিল ৷ কিন্তু তা স্থগিত রাখা হয়েছে।

ইতিমধ্যেই আজ সমস্ত খেলোয়াড়, স্টাফ এবং রেফারিদের কোরানা পরীক্ষা করা হয়েছে ৷ জানুয়ারীর ১ এবং ৩ তারিখ আবার তাদের করোনার পরীক্ষা করা হবে ৷ ৪ তারিখ সেই রিপোর্ট হাতে পাওয়ার পর আবার বৈঠকে বসবেন এআইএফএফ কর্তারা ৷ সেখানেই আই লিগের ভবিষ্যৎ নিয়ে চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডের খেলা হওয়ার কথা ৪-৫জানুয়ারী ৷ ফলে একইদিনে ফুটবল ফেডারেশন মিটিং ডাকায় সেই রাউন্ডের খেলাও ভেস্তে গিয়েছে বলেই ধরে নেওয়াই যায়।

আরও পড়ুন:Sourav Ganguly: ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, স্বাভাবিক অক্সিজেনের মাত্রা

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...