Sunday, May 17, 2026

করোনা আক্রান্ত তৃণমূল নেতা তাপস রায়, কাউন্সিলর সাধনা বসু

Date:

Share post:

করোনার থাবা এবার কলকাতা পুরসভাতেও! করোনা আক্রান্ত কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation) বরো চেয়ারম্যান সাধনা বসু (Sadhana bose)। করোনা আক্রান্ত হয়ে তিনি বাঙুর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর।

পাশাপাশি করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূল বিধায়ক তথা উত্তর কলকাতা তৃণমূল কংগ্রেসের সভাপতি  তাপস রায়। তাপসবাবু উপসর্গহীন। তিনি হোম কোয়ারেন্টাইনেই রয়েছেন। জানা গিয়েছে, মঙ্গলবার মেয়র ফিরহাদ হাকিমের শপথগ্রহণ অনুষ্ঠানে ছিলেন তাপস রায় এবং সাধনা বসু। সূত্রের খবর, সাধনা বসুর পাশেই ছিলেন কাউন্সিলর জুঁই বিশ্বাস, পূজা পাঁজা, কাকলি বাগ-সহ আরও অনেকে। তাপস-সাধনার মেয়েরও জ্বর রয়েছে বলে খবর। তবে তাঁর করোনা টেস্টের রিপোর্ট এখনও আসেনি। সূত্রের খবর, কলকাতা পুরসভার মেয়রের ঘরের এক কর্মীও করোনায় আক্রান্ত হয়েছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে সাধনা বসুর (Sadhana Bose) আশেপাশে যাঁরা বসেছিলেন তাঁদের নিজেদের খেয়াল রাখতে বলেছেন মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। প্রয়োজনে টেস্ট করিয়ে নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন- প্রথমবার মদ খেয়েছিলাম শুভেন্দুর বাবার সঙ্গে! হাটে হাঁড়ি ভাঙলেন মদন

Related articles

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...