Saturday, March 14, 2026

Mamata Banerjee: পিপিপি মডেলে মহেশতলার টেক্সটাইল হাব তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

দক্ষিণ ২৪ পরগনা জেলার শিল্পের উন্নতিতে বুধবার একাধিক আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন গঙ্গাসাগরে জেলার প্রশাসনিক বৈঠক করেন তিনি। সেই বৈঠকেই বিভিন্ন প্রকল্পের কথা উঠে আসে। জেলার মহেশতলায় আগেই একটি টেক্সটাইল হাবের পরিকল্পনা করেছিল রাজ্য সরকার। এদিন সেই টেক্সটাইল হাবের প্রসঙ্গও ওঠে বৈঠকে। হাবের কাজ কতদূর এগিয়েছে জানতে চান মুখ্যমন্ত্রী।

জানা গিয়েছে, এরই মধ্যে হাবের জন্য প্রয়োজনীয় দশ একর জমি পাওয়া গিয়েছে। সেখানে বাউন্ডারি দেওয়াল তোলার কাজ শেষ। হাবের কাজ শুরু হয়েছে। মূলত পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ বা পিপিপি মডেলেই এই টেক্সটাইল হাব গড়ে তোলার পরিকল্পনা করা হয়েছে। এরপরই মুখ্যমন্ত্রী ব্যবসায়ী ও শিল্পপতিদের বিভিন্ন চেম্বারগুলিকে এর সঙ্গে যুক্ত করার নির্দেশ দেন। তিনি বলেন, নতুন প্রজন্মের অনেক ছেলেমেয়ে আছে যারা এ ধরনের কাজে আগ্রহী তাদের এর সঙ্গে যুক্ত করা যেতে পারে।

তিনি আরও বলেন— আক্রা, সন্তোষপুর বজবজ এ সব এলাকায় অনেক মানুষ দর্জির কাজ করেন। তাঁদের জন্যই এই হাবের পরিকল্পনা— জানান মুখ্যমন্ত্রী। তিনি স্কুল ড্রেস তৈরির কাজে দর্জিদের আরও বেশি করে যুক্ত করার নির্দেশ দেন। এ ছাড়াও কুলপিতে কয়েক বছর আগে বেঙ্গল শিপইয়ার্ড নামে একটি কোম্পানি জাহাজ নির্মাণ ও মেরামতির কারখানা গড়ার জন্য ৫৪৩ একর জমি নিয়েছিল। কিন্তু তারা সেখানে কারখানা করছে না। কারণ, তা লাভজনক হবে না বলেই মনে করা হচ্ছে। সেই জমিতে বিকল্প কোনও শিল্প গড়া যায় কিনা তা নিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান স্থানীয় বিধায়ক। আইনি জটিলতা কাটিয়ে কিছু করার চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। গোটা রাজ্যে জনপ্রিয় জয়নগরের মোয়া নিয়েও তাঁর ভাবনার কথা জানান মুখ্যমন্ত্রী। এবার সেই মোয়ার জিআই ট্যাগের জন্য আবেদন করছে রাজ্য। এর সঙ্গে ডায়মন্ড হারবারের বিখ্যাত তালপাটালি ও খেজুরের রসের জিআই ট্যাগের জন্যও আবেদন করতে পারে রাজ্য সরকার। এদিন নিজের মুখেই সেকথা জানান খোদ মুখ্যমন্ত্রী। সবমিলিয়ে আগামী দিনে জেলার ছোট শিল্পগুলির প্রসারে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

আরও পড়ুন- কুলতলির বাঘ ধরতে যে দল কাজ করেছে তাঁদের সবাইকে পুরস্কৃত করা হবে: ঘোষণা মুখ্যমন্ত্রীর

spot_img

Related articles

আজ বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, সকাল থেকে শহরের একাধিক রাস্তায় যান নিয়ন্ত্রণ

ভোটের আগে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ডেইলি প্যাসেঞ্জারি ট্র্যাডিশন বজায় রেখে আজ বঙ্গে আসছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতীয়...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

নতুন দিনের সঙ্গে সঙ্গে জীবনের নানা ক্ষেত্রে ভিন্ন ভিন্ন অভিজ্ঞতা অপেক্ষা করছে ১২ রাশির জাতকদের জন্য। কারও কর্মজীবনে...

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...