Thursday, May 14, 2026

ওমিক্রন সামলাতে কড়া বিধি মুম্বইয়ে, জারি ১৪৪ ধারা, বন্ধ নিউ ইয়ার পার্টি

Date:

Share post:

দেশজুড়ে ক্রমাগত বেড়ে চলেছে করোনার নয়া ভ্যারিয়েন্ট ওমিক্রনের(omicron) দাপট। ওমিক্রনে আক্রান্তের নিরিখে দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র(Maharashtra)। এই পরিস্থিতিতে কোনো রকম ঝুঁকি নিতে নারাজ উদ্ধব ঠাকরে(Uddhav Thakre) সরকার। ফলস্বরূপ ৭ জানুয়ারী, ২০২২ পর্যন্ত মুম্বাইতে ১৪৪ ধারা জারি ধারা জারি করা হল প্রশাসনের তরফে। শুধু তাই নয় নববর্ষ উদযাপনের মানুষের জমায়েত রুখতে লাগু হচ্ছে কড়া বিধি।

বৃহস্পতিবার অর্থাৎ ৩০ ডিসেম্বর ২০২১ রাত বারোটা থেকে গ্রেটার মুম্বাইয়ের পুলিশ কমিশনারের নিয়ন্ত্রণাধীন এলাকায় লাগু হচ্ছে নয়া এই সরকারি বিধি। যা জারি থাকবে ৭ জানুয়ারী ২০২২ এর রাত ১২টা পর্যন্ত। সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, “এই আদেশ লঙ্ঘনকারী যেকোন ব্যক্তি ভারতীয় দণ্ডবিধি ১৮৬০-র ১৮৮ ধারার অধীনে শাস্তিযোগ্য হবেন। এছাড়াও মহামারী রোগ আইন ১৮৯৭ এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০০৫ এবং প্রযোজ্য অন্যান্য আইনি বিধানের অধীনেও শাস্তি পাবেন তারা।” নতুন নির্দেশে, ৩০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত রেস্তোরাঁ, হোটেল, বার, পাব, রিসর্ট এবং ক্লাব সহ যে কোনও বন্ধ বা খোলা জায়গায় অনুষ্ঠান নিষিদ্ধ থাকবে।

আরও পড়ুন:আজই ঘোষণা হতে পারে চার পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা, তারুণ্য ও মহিলাদের প্রাধান্য?

উল্লেখ্য, করোনার নয়া ভেরিয়েন্ট ওমিক্রনের এখনো পর্যন্ত ২৫২ টি রিপোর্ট নথিভূক্ত হয়েছে মহারাষ্ট্রে। সামগ্রিক করোনা সংক্রমনের সংখ্যা ও ৩৯০০ ফেলেছে এই রাজ্যে। পরিস্থিতি যে বেশ আশঙ্কাজনক তা বুঝতে পারছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। এই অবস্থায় কোনো রকম ঝুঁকি না নিয়ে আগাম সর্তকতা অবলম্বন করল মহারাষ্ট্র সরকার।

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...