Tuesday, June 23, 2026

আজই ঘোষণা হতে পারে চার পুরসভায় তৃণমূলের প্রার্থী তালিকা, তারুণ্য ও মহিলাদের প্রাধান্য?

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার চার পুরনিগমের আসন্ন ভোটের (Corporation Election) প্রার্থী তালিকা ঘোষণা করতে পারে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। একুশের বিধানসভা নির্বাচন থেকে শুরু করে পুজোর আগে ও পরে সাতকেন্দ্রের উপনির্বাচন এবং সদ্যসমাপ্ত কলকাতা পুরভোটে বিপুল জয় পেয়েছে ঘাসফুল শিবির। আসন্ন পুরনিগমের ভোটগুলিতেও সেই ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর রাজ্যের শাসক দল। এবং সেক্ষেত্রে প্রার্থী চয়নকেই সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আরও পড়ুন:Bidhannagar Corporation Election: জোট হলে কংগ্রেসকে তিনটির বেশি আসন ছাড়বে না বামেরা

অভিজ্ঞতা ও তারুণ্যের সংমিশ্রণে স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীদেরই টিকিট দেওয়া হবে বলে তৃণমূল সূত্রের খবর। একইসঙ্গে এবারও মহিলাদের সামনের সারিতে আনতে চাইছে ঘাসফুল শিবির। সেক্ষেত্রে পুরনো মুখ সামনে রেখে নতুন প্রজন্মের প্রতিনিধিদের তুলে আনতে চাইছে তৃণমূল।

সবমিলিয়ে আজ, বৃহস্পতিবার প্রার্থী তালিকা প্রকাশের প্রবল সম্ভাবনা রয়েছে। গঙ্গাসাগর থেকে ফিরে এদিন বিকেল পাঁচটায় পুরসভাগুলির বিদায়ী পদাধিকারী ও দলীয় শীর্ষ নেতৃত্বকে নিয়ে কালীঘাটে বৈঠকে বসছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই চার পুরসভার প্রার্থী তালিকা চূড়ান্ত হবে বলে জানা যাচ্ছে। বিধানসভা ও কলকাতা পুরসভার মত প্রার্থী তালিকায় বেশ কিছু চমক থাকতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। যোগ্য ও স্বচ্ছ ভাবমূর্তির পুরনোদের সঙ্গে প্রাধান্য পেতে পারেন তরুণ প্রজন্মের নেতা ও মহিলারাও।

উল্লেখ্য, চার পুরনিগমের মধ্যে বিধাননগর, চন্দননগর এবং আসানসোল ২০১৫ সালে শেষবার ভোটের পর তৃণমূলের দখলেই ছিল। একমাত্র ভোট পরবর্তী জোট করে শিলিগুড়ি পুরসভা দখল করেছিল বাম-কংগ্রেস। এবার তাই উত্তরবঙ্গের শিলিগুড়ি পুরসভার ওপর বিশেষ নজর দিতে চায় তৃণমূল। সেভাবেই তৈরি করা হবে প্রার্থী তালিকা। অন্যদিকে, আসানসোলে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা তৃণমূলের। এক্ষেত্রে ঘাসফুল শিবির কিছুটা এগিয়ে থাকলেও, নতুনভাবে প্রার্থী তালিকা সাজানোর চিন্তাভাবনায় শাসক দল। আর বিধাননগর ও চন্দননগরে বিশেষ লড়াই না থাকলেও আত্মতুষ্টিতে ভুগদে নারাজ তৃণমূল।

Related articles

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...