Wednesday, June 24, 2026

GANGASAGAR : গঙ্গাসাগরে মাস্ক পরা বাধ্যতামূলক করল দক্ষিণ চব্বিশ পরগণা জেলা প্রশাসন

Date:

Share post:

করোনার সংক্রমণের বিষয়টি মাথায় রেখে আসন্ন গঙ্গাসাগর মেলার জন্য ২০ লক্ষ মাস্ক তৈরি করা হবে বলে জানা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক পি উলগানাথন এ তথ্য জানিয়েছেন। একাধিক ধরণের মাস্ক তৈরি করা হবে বলেও জানা গিয়েছে। করোনার স্বাস্থ্যবিধিকে কেন্দ্র করে বিভিন্ন ধরণের সচেতনতামূলক বার্তাও দেওয়া হয়েছে। মাস্ক ছাড়া আসা সমস্ত ব্যক্তিদের গঙ্গাসাগরে মাস্ক বিতরণ করা হবে। তিনি আরও জানিয়েছেন, সব নিয়ম মেনেই এবার মেলা পরিচালনা করা হবে।
মাঝারি ও ছোট ব্যবসায়ীদের কাছ থেকে ২ লক্ষ মাস্ক নেওয়া হবে বলেও জানা গিয়েছে। ডায়মন্ডহারবার, কুলপি এবং আলিপুর সদরের ১৯ টি ব্লকের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ৭০ হাজার মাস্ক তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। ওইসব মাস্কে বাংলা এবং হিন্দিতে বিভিন্ন বার্তা দেওয়া থাকবে বলে জানা গিয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ স্যানিটাইজার তৈরি করা হবে। জেলা প্রশাসন মেলা প্রাঙ্গণে এগুলি বিতরণ করবে বলেও জানা যায়। এবার মেলার প্রস্তুতি হিসেবে করোনার টিকার উপর সবথেকে বেশি জোর দেওয়া হয়েছে। মেলার আগে সাগর দ্বীপের বাসিন্দাদের ১০০ শতাংশ টিকাকরণের লক্ষ্যে বদ্ধপরিকর জেলা প্রশাসন।

আরও পড়ুন- Omicron:করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের পরামর্শ দিয়ে রাজ্যকে চিঠি পাঠাল কেন্দ্র
ইতিমধ্যেই সাগরদ্বীপে কপিলমুনির মন্দির চত্বরে জোর কদমে শুরু হয়েছে কাজ। মন্দিরে লেগেছে নতুন রঙের ছোঁয়া। মন্দিরের কিছু অংশের সংস্কারও করা হচ্ছে। একেবারে তুঙ্গে গঙ্গাসাগর মেলার প্রস্তুতি। এছাড়াও মেলা প্রাঙ্গণেই ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা থাকছে। ১০ লাখ ভ্যাকসিন তৈরি রাখা হচ্ছে।

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...