Tuesday, June 23, 2026

Omicron: মহারাষ্ট্রের পর রাজস্থান, দেশে ওমিক্রনে দ্বিতীয় মৃত্যু

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে দেশে ওমিক্রনে প্রাণ গেল আরও একজনের। মহারাষ্ট্রের পর এবার রাজস্থান। ওমিক্রনে প্রাণ গেল বছর তিয়াত্তরের এক পৌঢ়ের। এই নিয়ে মোট দুজনের মৃত্যু হল করোনার নতুন স্ট্রেন ওমিক্রনে।

মৃতের বয়স ৭৩ বছর। উদয়পুরের বাসিন্দা। তিনি করোনা নেগেটিভ হওয়ার পরও একাধিক শারীরিক জটিলতায় ভুগছিলেন বলে খবর। এরপর ফের করোনা পরীক্ষার পর জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনা পাঠানো হয়। তাতে দেখা যায়, তিনি পজিটিভ। উদয়পুরের চিফ মেডিকেল অফিসার ডা.‌ দীনেশ খারাড়ি বলেন, ২১ এবং ২৫ ডিসেম্বর, দু’‌বার ওই ব্যক্তির কোভিড রিপোর্ট নেগেটিভ আসে। ‘‌কোভিড পরবর্তী নিউমোনিয়ার কারণে মৃত্যু। ডায়বেটিস, হাইপারটেনশন, হাইপোথাইরয়েডিসম–এর মতো কোমর্বিডি রয়েছে।’‌

এর আগে মহারাষ্ট্রের বাসিন্দা ৫২ বছরের প্রৌঢ়ের প্রাণ কেড়েছিল ওমিক্রন। মেডিক্যাল রিপোর্ট উল্লেখ করে মহারাষ্ট্র সরকার জানিয়েছিল, বছর ৫২-র ওই ব্যক্তি ক্রনিক ডায়াবেটিক রোগী ছিলেন। দিন কয়েক আগে নাইজেরিয়া থেকে দেশে ফিরেছিলেন। মঙ্গলবার পুনার পিম্পরি চিঞ্চবাড়ে, ওয়াইবি চওহান হাসপাতালে হৃদরোগে তাঁর মৃত্যু হয়। বিদেশ থেকে ফেরায় নিয়ম অনুযায়ী, মৃতের থেকে নমুনা সংগ্রহ করে ওমিক্রন টেস্টে পাঠানো হয়েছিল। বৃহস্পতিবার রিপোর্ট আসার পরেই জানা যায় তিনি ওমিক্রন আক্রান্ত ছিলেন।

আরও পড়ুন- ভোট পরিকল্পনা ‘শিকেয় তুলে’ বিদেশ সফরে রাহুল, দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন কংগ্রেসের অন্দরে

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...