Saturday, May 23, 2026

বিধাননগরে বিজেপির চমক নেই, তবে সব্যসাচীর বিরুদ্ধে লড়িয়ে দিল তাঁর একদা সহকর্মীকে

Date:

Share post:

ঘরে ফেরা সব্যসাচী দত্তকে (Sabyasachi Dutta) তৃণমূল (TMC) ফের একবার টিকিট দিলেও। আসন্ন বিধানগর পুরনিগমের ভোটে (Bidhannagar Corpiration Election)
৪১ ওয়ার্ডের প্রার্থী তালিকায় বিশেষ কোনও চমক নেই বিজেপির (BJP)। তবে প্রাক্তন মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে বিজেপি প্রার্থী করল একদা তাঁরই সহকর্মী প্রাক্তন মেয়র পারিষদ দেবাশিস জানাকে (Debasish Jana)। যিনি আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Subhendu Adhikary) ঘনিষ্ঠ। রাজনৈতিক পরিস্থিতি বলছে, এবারও বিধাননগর পুরবোর্ড তৃণমূল গঠন করতে চলেছে সে ব্যাপারে কোনও সন্দেহ নেই। তবে আসন্ন পুরভোটে ৩১ নম্বর ওয়ার্ডে দুই প্রাক্তন সহকর্মীর লড়াই দেখবে বিধাননগর।

অন্যদিকে, বিদায়ী মেয়র তথা মুখ্য প্রশাসক কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধেও ২৯ নম্বর ওয়ার্ডে বিজেপি আনকোরা মিতালি মুখোপাধ্যাকে প্রার্থী করেছে। আবার সল্টলেকে বিজেপির জনপ্রিয় নেতা তৃণমূল ত্যাগী অনুপম দত্তকে প্রার্থী করেনি গেরুয়া শিবির। তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তাঁর ৪১ নম্বর ওয়ার্ডটি মহিলা সংরক্ষিত হওয়ায় অনুপমের তাঁর নাম প্রার্থী তালিকা থেকে বাদ পড়েছে। এই ওয়ার্ডে অনামী প্রিয়াঙ্কা চক্রবর্তীকে প্রার্থী করেছে।

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...