Friday, June 19, 2026

India Team: কেক কেটে, ছবি তুলে নতুন বছরকে স্বাগত জানাল ভারতীয় দল, ছবি পোস্ট বিরাট, অশ্বিনদের

Date:

Share post:

হোটেলেই নতুন বছরকে স্বাগত জানাল ভারতীয় দল( India Team)। এই মুহূর্তে প্রোটিয়াদের বিরুদ্ধে খেলতে দক্ষিণ আফ্রিকায় ( South Africa) রয়েছে টিম ইন্ডিয়া। ইতিমধ্যেই তিন টেস্ট ম‍্যাচ সিরিজের প্রথম টেস্ট জয় নিজেদের দখলে করেছে বিরাট কোহলির ( Virat Kohli) দল। ৩ জানুয়ারি দ্বিতীয় টেস্ট ম‍্যাচে খেলতে নামবে ভারত। তার আগে ফুরফুরে মেজাজে বিরাট কোহলি, কে এল রাহুলরা। বাদ গেলেন না কোচ রাহুল দ্রাবিড়ও। হোটেলেই জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানাল টিম ইন্ডিয়া।  কেক কাটা থেকে শুরু করে এক সঙ্গে ছবি তোলা, সব হলো। আর সেই ছবিসোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন বিরাট কোহলি, আর অশ্বিনরা।

এদিন ভারত অধিনায়ক বিরাট কোহলি ছবি পোস্ট করে লেখেন,” আমরা আশা করি এই বছর সবার ভালো কাটুক। খুশিতে ভরে ওঠুক সবার জীবন।”

শুক্রবার ভারতীয় সময় মধ্য রাতে একটি টুইট করেন অশ্বিন। সেখানে দেখা যাচ্ছে দলের সবাই মিলে ছবি তুলছেন। ক্রিকেটারদের সঙ্গে সাপোর্ট স্টাফরাও রয়েছেন সেখানে। পাশে একটি টেবিলে কেক রয়েছে। সেখানে অশ্বিন লেখেন,” নতুন বছর নতুন আশা। সবার ভালো হোক।”

আরও পড়ুন:Chetan Sharma: ‘ভবিষ্যতের কথা মাথায় রেখেই রাহুলের ওপর নেতৃত্বের ভার দেওয়া হয়েছে’, বললেন চেতন শর্মা

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...