Friday, June 19, 2026

Tiger: গোসাবায় বাঘের হানায় আক্রান্ত বনকর্মী

Date:

Share post:

গোসাবায় (Gosaba) বাঘ (Tiger) তাড়াতে গিয়ে আক্রান্ত বনকর্মী। তাঁর মুখে ও পায়ে আঘাত লেগেছে বলে সূত্রের খবর। বাঘ তাড়াতে পটকা ফোটানোর সময় আচমকা বাঘ বেরিয়ে আক্রমণ করে। জখম বনকর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শুক্রবার চরঘেরি গ্রামে বাঘের পায়ের ছাপ মেলে। বাঘটি যাতে ম্যানগ্রোভের (Mangrove) জঙ্গল সংলগ্ন লোকালয়ে ঢুকে না পড়ে তার জন্য নাইলনের জাল দিয়ে ঘেরা হয়। শনিবার, সকালে লাহিড়িপুর গ্রাম পঞ্চায়েতের পরশমণি গ্রামে গাড়াল নদীর ধারে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পটকা ফাটিয়ে বাঘ তাড়ানোর চেষ্টা করেন বন দফতরের কর্মীরা। সেখানেই আচমকা বেরিয়ে এসে বনকর্মীকে আক্রমণ করে বাঘটি। আহত বনকর্মীকে গোসাবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

Related articles

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...

ঋতব্রতর সঙ্গে সাক্ষাতের পরই জেলা সভাপতির পদ থেকে ইস্তফা নরেন্দ্রনাথের!

যত সময় যাচ্ছে চওড়া হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভাঙ্গন। এবার একদিনে তিন পদত্যাগ। শুক্রবার সকালে গৌতম দেব (Goutam Deb)...