Friday, February 13, 2026

Corona Situation: করোনার কোপে রিজিওনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি, আক্রান্ত ১০ জন চিকিৎসক

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে লাফিয়ে বাড়ছে দেশের করোনা আক্রান্তের সংখ্যা। কার্যত তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে গোটা দেশে। এরইমধ্যে শহরের একাধিক হাসপাতালে আক্রান্ত হচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। এবার রিজিওনাল ইনস্টিটিউট অব অপথালমোলজি-তে একসঙ্গে করোনা আক্রান্ত হলেন ১০ জন চিকিৎসক। এতেই কপালে ভাঁজ পড়েছে স্বাস্থ্য কর্তাদের।

আরও পড়ুন:Covid-19: উৎসব পালনের মাশুল, দেশে একদিনে করোনা আক্রান্ত ৩৩ হাজার পার

কলকাতার  রিজিওনাল ইনস্টিটিউট অব অপথালমোলজিতে প্রতিনিয়ত চোখের নানারকম সমস্যা নিয়ে আসেন প্রচুর মানুষ। অস্ত্রোপচারের পাশাপাশি চোখের সমস্ত রকমের চিকিৎসা হয়। কিন্তু সেই প্রতিষ্ঠানে একসঙ্গে ১০ জন চিকিৎসক করনা আক্রান্ত হুয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। জানা গেছে আরও ১০ জন চিকিৎসকের করোনার উপসর্গ রয়েছে। তাঁদের করোনার রিপোর্ট এখনও মেলেনি। মনে করা হচ্ছে এভাবে চিকিৎসকরা করোনা আক্রান্ত হয়ে পড়লে ওই প্রতিষ্ঠানে অস্ত্রোপচার বন্ধ করা হতে পারে।

সম্প্রতি লাগামছাড়াভাবে বাড়ছে করোনা সংক্রমণ। সম্প্রতি লাগামছাড়াভাবে বাড়ছে করোনা সংক্রমণ। ওমিক্রনের চোখরাঙানির মধ্যেই বাড়ছিল করোনায় আক্রান্তের সংখ্যাও। ক্রিসমাস এবং বর্ষবরণের পর তা আরও লাগামছাড়াভাবে বৃদ্ধি পেয়েছে। এরইমধ্যে কলকাতায় আর আহমেদ ডেন্টাল কলেজ এবং তারপর চিত্তরঞ্জন শিশু সেবা সদনের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা করোনায় আক্রান্ত হন। এবার রিজিওনাল ইনস্টিটিউট অব অপথালমোলজিতেও আক্রান্ত হয়েছেন একসঙ্গে ১০ জন চিকিৎসক।

spot_img

Related articles

কতজন AERO? জেলায় রিপোর্ট চাইল কমিশন

সুপ্রিম কোর্টের(supreme court) নির্দেশের প্রেক্ষিতে রাজ্য সরকার নির্বাচন কমিশনকে মাইক্রো অবজার্ভার পদে নিয়োগের জন্য ৮,৫০৫ জন আধিকারিকের তালিকা...

বেকারত্ব থেকে রেল সুরক্ষা! ৯ ইস্যুতে জবাব নেই বাজেটে, পরিসংখ্যান দিয়ে কেন্দ্রকে বিঁধলেন ডেরেক

বেকারত্ব থেকে রেল সুরক্ষা, কৃষক আত্মহত্যা থেকে টাকার মূল্যহ্রাস— জনস্বার্থ জড়িত এমন ৯টি জ্বলন্ত ইস্যুতে কেন নীরব কেন্দ্রীয়...

আইপিএলের আগে আদালতের নির্দেশে ধোনির বাড়ল খরচ, বিরাট স্বস্তি আরসিবির

আইপিএল(IPL) শুরুর মাস খানেক আগে দুই দক্ষিণী দলেই দুই চিত্র। একদিকে বেঙ্গালুরুতেই আইপিএল খেলার ছাড়পত্র পেল আরসিবি(RCB), অন্যদিকে...

বাংলার বকেয়া নিয়ে মৌন নির্মলা! রাজ্যসভায় ফের ‘মিথ্যাচারের’ অভিযোগে সরব ডেরেক

লোকসভার পর রাজ্যসভা— বাংলার বকেয়া নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অবস্থান বদলাল না। বৃহস্পতিবার সংসদের উচ্চকক্ষে দীর্ঘ প্রায়...