Wednesday, June 24, 2026

লখিমপুর হিংসা মামলার চার্জশিট পেশ: মূল অভিযুক্ত কেন্দ্রীয় মন্ত্রীর পুত্র আশিস মিশ্র

Date:

Share post:

লখিমপুর খেরি হিংসা(Lakhimpur Kheri violence) মামলায় সোমবার আদালতে ৫,০০০ পৃষ্ঠার চার্জশিট জমা করল উত্তরপ্রদেশ(Uttar Pradesh) পুলিশের বিশেষ তদন্তকারী দল। আদালতে পেশ করা চার্জশিটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্র টেনির(Ajay Mishra Teni) ছেলে আশিস মিশ্রকে(Ashish Mishra) মামলায় প্রধান অভিযুক্ত করেছে পুলিশ। চার্জশিটে ১৪ জনকে আসামি করা হয়েছে। এই অভিযুক্তদের মধ্যে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় ​​মিশ্রের এক আত্মীয়ও রয়েছেন।

৩ অক্টোবর লখিমপুর খেরিতে গাড়িচাপা দিয়ে ৪ কৃষক ও এক সাংবাদিক সহ ৮ খুনের ঘটনায় দীর্ঘ টালবাহানার পর আদালতের হস্তক্ষেপে প্রথম গ্রেপ্তার হয় ৭ অক্টোবর। অভিযোগপত্রে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় ​​মিশ্রের ছেলে আশিস মিশ্রের পাশাপাশি তাঁর আত্মীয় বীরেন্দ্র শুক্লার নামও যুক্ত করা হয়েছে। যার বিরুদ্ধে প্রমাণ গোপন করার অভিযোগ রয়েছে। ব্লক প্রধান বীরেন্দ্র শুক্লা। টিকুনিয়া মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় ​​মিশ্রের ছেলে আশিস মিশ্র মনু সহ ১৩ আসামি জেলা কারাগারে বন্দি রয়েছেন। আশিস মিশ্রকে ১০ অক্টোবর গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু তার আগে ৭ অক্টোবর আশিস মিশ্রের ঘনিষ্ঠ লাভ কুশ এবং আশিস পান্ডেকে গ্রেপ্তার করা হয়েছিল। গত ৮ অক্টোবর দুজনকেই বিচার বিভাগীয় হেফাজতে কারাগারে পাঠানো হয়। আইন বিশেষজ্ঞদের মতে, হত্যার মতো জঘন্য মামলায় তদন্তকারীকে বিচারবিভাগীয় হেফাজতের প্রথম দিন থেকে ৯০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে এবং চার্জশিট দাখিল করতে হয়।

Related articles

কেমন আছেন সোনু, হেলথ আপডেট দিলেন গায়ক নিজেই

স্নায়ুর সমস্যায় ভুগছেন সোনু নিগম (Sonu Nigam)। গত কয়েকদিন ধরে গায়কের শারীরিক অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ বাড়ছে...

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...