Saturday, April 4, 2026

Covid 19: করোনা আক্রান্ত পুর কমিশনার এবং মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি

Date:

Share post:

ফের করোনার থাবা কলকাতা পুরসভায়। মেয়র পারিষদ, বরো চেয়ারম্যান ও কাউন্সিলরদের পর করোনা আক্রান্ত হয়েছেন পুরসভার কমিশনার বিনোদ কুমার ও তাঁর স্ত্রী। তাঁদের উপসর্গ খুব বেশ না হওয়ায় হোম আইসোলেশনে আছেন বলে মেয়র জানিয়েছেন। সংক্রমিত হয়েছেন মেয়রের ওএসডি কালীচরণ বন্দ্যোপাধ্যায়-সহ পরিবারের ৫ সদস্য।

গত মঙ্গলবার কলকাতা পুরসভার মেয়রের শপথ গ্রহণ ছিল। বুধবার কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান সাধনা বসুর করোনা আক্রান্ত হওয়ার খবর প্রথম প্রকাশ্যে আসে। বৃহস্পতিবার মেয়র পারিষদ স্বপন সমাদ্দারের করোনা আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। পুরসভায় একসঙ্গে এতজন করোনা আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়ছে স্বাস্থ্য দফতরের।

এদিকে রাজ্যে করোনার নতুন স্ট্রেন ওমিক্রন সংক্রমণের বৃদ্ধি পাওয়ার ফলে রাজ্যে ইতিমধ্যেই জারি হয়েছে কঠোর বিধিনিষেধ। এই পরিস্থিতিতে শহরে সংক্রমণ নিয়ন্ত্রণে আসরে নেমেছে কলকাতা পুরসভা। কলকাতায় ২৫টি মাইক্রো কনটেনমেন্ট (Micro Containment) জোন (Zones) করা হয়েছে। এই প্রসঙ্গে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম জানান, কোনও আবাসনে ৪-৫ জন আক্রান্ত হলেই মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে। কনটেনমেন্ট জোন ছাড়াও বাজার, জনবহুল রাস্তায় হবে স্যানিটাইজেশন। বাজারে মাস্ক ছাড়া বিক্রি নিষিদ্ধ। ১০-১৫ তারিখের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুন- ‘গৃহলক্ষ্মী’র পর এবার গোয়ায় ‘যুবশক্তি’র প্রতিশ্রুতি তৃণমূলের, মিলবে ২০ লক্ষ টাকা ঋণ

Related articles

আমার থেকেও দ্রুত ব্যাট স্পিড: ১৫ বছরের বৈভবেই ভবিষ্যৎ দেখছেন যুবরাজ

বরাবর তিনি ঠোঁটকাটা হিসাবেই পরিচিত। একসময় নিজের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে মহেন্দ্র সিং ধোনি, কাউকে নিয়েই স্পষ্ট কথায়...

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...