Saturday, March 14, 2026

Sc EastBengal: মঙ্গলবার লাল-হলুদের প্রতিপক্ষ বেঙ্গালুরু, নতুন বছরে জয়ে ফিরতে মরিয়া ইস্টবেঙ্গল

Date:

Share post:

মঙ্গলবার আইএসএলের (ISL) পরবর্তী ম‍্যাচে নামছে এসসি ইস্টবেঙ্গল ( Sc EastBengal)। প্রতিপক্ষ বেঙ্গালুরু এফসি( Bengaluru Fc) । নতুন বছরে এটাই প্রথম ম‍্যাচ লাল-হলুদের। বেঙ্গালুরুর বিরুদ্ধে জয়ের খরা কাটাতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।

চলতি আইএসএলে এখনও জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল। আট ম‍্যাচে জয় না পাওয়ায় কোচ বদল হয়েছে লাল-হলুদের। নতুন কোচ হয়েছেন মারিও রিভেরা। তবে এখনই ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে পারছেন না তিনি। যার ফলে বিএফসির বিরুদ্ধে লাল-হলুদের কোচের হটসিটে বসবেন অন্তর্বর্তীকালীন কোচ রেনেডি সিংই।

আট ম‍্যাচে জয় নেই এবার সামনে বিএফসি, দল কী ঘুরে দাঁড়াতে পারবে? এর জবাবে রেনেডি সিং বলেন,” অনুশীলনে আমরা যে রকম খেলছি, সে ভাবে ম্যাচে খেলতে পারলে ভাল ফল হবেই। মাঠে নেমে নিজের সেরা পারফরম্যান্স দিতে পারছে না দল। প্রতি ম্যাচেই ছোটখাটো ভুল হয়ে চলেছে, যে কারণে গোল হজম করতে হয়েছে।”

এর পাশাপাশি রেনেডি আরও বলেন,” হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচে খারাপ খেলিনি আমরা। পরের তিন-চারটে ম্যাচে আমি দলের দায়িত্বে থাকব। ছ’দিন সময় পেয়েছি ছেলেদের সঙ্গে কাজ করার জন্য। ওরা এই ক’দিনে খুবই পরিশ্রম করেছে। আমি খুশি। এটা ধরে রেখে পরের ম্যাচেও লড়াই করতে হবে। গত পাঁচ-ছ’দিনে ছেলেরা যা করেছে, কালকের ম্যাচেও সেটাই করে দেখাতে হবে। তাহলেই জয় আসবে।”

তবে বিএফসির বিরুদ্ধে চিন্তা থাকছে লাল-হলুদের। বেঙ্গালুরু ম্যাচে তিন বিদেশিকে পাবে না ইস্টবেঙ্গল। পেরোসেভিচ নির্বাসিত। ফ্রানিয়ো পর্চে এবং ড্যারেন সিডোয়েলের চোট। তাদেরকে এই ম‍্যাচে পাওয়া যাবে বলে জানান রেনেডি।

আরও পড়ুন:I-League: আইলিগে করোনার থাবা, পিছিয়ে গেল ছয় সপ্তাহ

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...