Sunday, May 17, 2026

OMICRON: ওমিক্রনের দাপট, সরকারি কর্মীদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করে দিল কেন্দ্র

Date:

Share post:

বেড়েই চলেছে দেশে দৈনিক করোনা সংক্রমণ। এই পরিস্থিতিতে করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের রুখতে তৎপর কেন্দ্র। সেই কারণে ফের সরকারি কর্মীদের বায়োমেট্রিক ব্যবস্থা বন্ধ করে দিল কেন্দ্রীয় সরকার।বিশেষজ্ঞরা বলছেন, একজনের আঙুলের ছাপের উপর আরেকজন আঙুলের ছাপ দিলে করোনা কিংবা ওমিক্রন ছড়ানোর প্রবল সম্ভবনা থাকে। যে কারণে এই বিশেষ ব্যবস্থা নিল সরকার।

কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এই বিষয়ে টুইট করে লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে বাড়ছে কোভিড। সেই কারণে সরকারি কর্মী, আধিকারিকদের বায়োমেট্রিক হাজিরার বিষয়টি স্থগিত রাখা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বায়োমেট্রিক হাজিরা বন্ধ থাকবে। সরকারি কর্মীদের সুরক্ষা ও স্বাস্থ্যের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আরও পড়ুন- Covid in kolkata: ফের ওমিক্রন উদ্বেগ, কলকাতা থেকে দুবাইগামী বিমানে ৫ করোনা আক্রান্তের হদিশ

ওমিক্রনের প্রভাবে করোনা পরিস্থিতিতে দীর্ঘদিন ধরেই বায়োমেট্রি হাজিরার ব্যবস্থা বন্ধ ছিল। গত ৮ নভেম্বর থেকে এই বায়োমেট্রিক ব্যবস্থা ফের চালু হয়। তবে, বর্তমানে আবারও বাড়ছে করোনা। তাই আগে থেকেই পরিস্থিতি মোকাবিলা করতে এই সিদ্ধান্ত।
মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোভিড আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ৩৭৯ জন। গত ২৪ ঘণ্টা কোভিডে মৃত্যু হয়েছে ১২৪ জনের। দেশে বর্তমানে পজিটিভিটি রেট ৩.২৪ শতাংশ। আর ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৯২। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯২ জনের শরীরে মিলেছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...