Tuesday, March 17, 2026

SANTANU THAKUR: বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত শান্তনু ঠাকুরের, বিজেপি ছাড়া নিয়ে জল্পনা

Date:

Share post:

অস্বস্তি বাড়িয়ে সোমবার রাজ্য বিজেপির সমস্ত গ্রুপ ছেড়েছেন সাংসদ তথা কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। আর গ্রুপ ছাড়তে না ছাড়তেই তাঁকে নিয়ে নানা জল্পনা শুরু হয়েছে।
সোমবার বিজেপি-র গ্রুপ ছাড়ার পর শান্তনু ঠাকুর বলেন, “বঙ্গ বিজেপি-র বর্তমান নেতৃত্বের শান্তনু ঠাকুর বা মতুয়া সমাজের ভোট নিষ্প্রয়োজন। তাই আমারও ওই সব গ্রুপে থাকার দরকার নেই। সময়মতো সব জবাব দেব।” কয়েক দিন আগে বিজেপি-র পাঁচ বিধায়ক সুব্রত ঠাকুর, অশোক কীর্তনীয়া, অসীম সরকার, অম্বিকা রায় এবং মুকুটমণি অধিকারীও দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছিলেন।

আরও পড়ুন- Corona: রাজ্যে করোনা চিকিৎসায় বন্ধ অ্যান্টিবডি ককটেলের প্রয়োগ: নির্দেশ স্বাস্থ্য ভবনের
জানা গিয়েছে, বঙ্গ বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ যারা ছেড়েছেন তাঁদের সকলকে নিয়ে মঙ্গলবার একটি বৈঠক ডেকেছেন কেন্দ্রীয়মন্ত্রী শান্তনু ঠাকুর। ওই বৈঠকের আগে কোনও মন্তব্যে নারাজ বনগাঁর সাংসদ শান্তনু। ইতিমধ্যেই দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছেন উত্তর ২৪ পরগণা জেলার মতুয়া সম্প্রদায়ভুক্ত একাধিক বিজেপি বিধায়ক। শান্তনুর ডাকা বৈঠকে ওই বিধায়করাও থাকতে পারেন বলে সূত্রের খবর।

একসঙ্গে এত জন বিধায়ক দলের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়ায় বিজেপির অন্দরে নানা জল্পনা ছড়িয়েছে। প্রশ্ন উঠেছে, তবে কি শান্তনু কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চলেছেন? তিনি নিজে কোনও মন্তব্য করতে চাননি। তবে, নাম না করে শান্তনুকে তৃণমূলে আগাম স্বাগত জানিয়ে রেখেছেন প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর, যিনি শান্তনু ঘনিষ্ঠ আত্মীয়াও বটে।

spot_img

Related articles

ভোট ঘোষণার পর কমিশনের রদবদল, ২৪ ঘণ্টার মধ্যে নতুন দায়িত্বে শীর্ষকর্তারা

ভোট ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যের একাধিক শীর্ষ প্রশাসনিক ও পুলিশ আধিকারিককে সরানো হয়েছিল। তার ২৪ ঘণ্টার...

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে উন্নতি, অর্থাগম ও সতর্কতা – ১২ রাশির বিস্তারিত ভবিষ্যৎফল

মানুষের দৈনন্দিন জীবনে নানা প্রভাব ফেলে—কখনও সাফল্য, কখনও বাধা। আজ কার অর্থভাগ্য উজ্জ্বল, কার কর্মক্ষেত্রে চ্যালেঞ্জ, আবার কার...

বিধানসভা নির্বাচন ২০২৬: প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...

‘বিনা কারণে’ শীর্ষ আধিকারিক বদল: স্বেচ্ছাচারী সিদ্ধান্ত থেকে বিরত থাকতে জ্ঞানেশকে চিঠি মমতার

দিল্লিতে সাংবাদিক বৈঠক করে নির্বাচন ঘোষণার কয়েক ঘন্টার মধ্যে রাজ্যের শীর্ষ আধিকারিক বদল জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের।...